কে বড় লাভবান – আব্দুর রাযযক বিন ইউসুফ
/ ১৯৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ কে বড় লাভবান তোমার উদ্দেশ্য পূর্ণ করব (তিরমিযী, হাদীছ ছহীহ, আলবানী, তাহকীক মিশকাত হা/১৩১৩; বাংলা মিশকাত হা/১২৩৮)। এ হাদীছ দ্বারা বুঝা যায় যে, মানুষ যে আশা নিয়ে দিনের প্রথমাংশে চাশতের ছালাত আদায় করবে, দিনের শেষাংশে আল্লাহ তার সে আশা পূর্ণ করবেন। 5508 28722 2 এ ক ক৭20- 85 ৮8548 6 ৪44 ৫ 88-:০ সি 2 ৯16 ৫1৮৮ ০৬৪৭ হিতে বুরায়দা (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, “মানুষের মধ্যে তিনশত ষাটটি গ্রন্থি রয়েছে। সুতরাং তার পক্ষে প্রত্যেক গ্রন্থির পরিবর্তে একটি ছাদাকা করা আবশ্যক । ছাহাবীগণ বললেন, মসজিদে থুথু দেখলে তা মুছে দাও এবং কষ্টদায়ক বস্ত রাস্তায় দেখলে তা দূর করে দাও । এটাই হবে তোমার জন্য ছাদাকা । যদি এই কাজগুলি করার সুযোগ না পাও, তবে চাশতের দু'রাক'আত ছালাত তোমার জন্য যথেষ্ট হবে" (আবু দাউদ, হাদীছ ছহীহ, আলবানী, তাহকীকৃ মিশকাত হা/১৩১৫ বাংলা মিশকাত হা/১২৩৯)। এ হাদীছ দ্বারা বুঝা গেল যে, চাশতের ছালাত দু'রাক'আত উত্তম। সাথে সাথে এটাও জানা গেল যে নফল ছালাতের চেয়ে জনকল্যাণকর কাজ উত্তম । যেমন রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরানো । হরতাল করে রাস্তাঘাট বন্ধ করা হারাম । এ কাজের পরিণাম জাহান্নাম । এ কাজের প্রমাণে আরো একাধিক ছহীহ হাদীছ আছে। প্রকাশ থাকে যে, কেউ বার মর্মে বর্ণিত হাদীছ নিতান্তই যঈফ (তিরমিযী, তাহকীকৃ মিশকাত হা/১৩১৬)। জুমআর দিন সপ্তাহের একটি বিশেষ দিন। এ দিনে এমন এক সময় রয়েছে যে সময় মানুষ যা চায় আল্লাহ তাকে তা দান করেন। এ দিনে মানুষ জুমআর খুতবার পূর্ব পর্যন্ত খুব বেশী বেশী ছালাত আদায় করতে পারে। এ দিনে আল্লাহ আদম (আঃ)-এর তওবা কবুল করেছেন। প্রত্যেক অপরাধীর জন্য এ দিন তওবা করা উচিত।

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।