98 রিয়াদুস সালেহীন মহান আল্লাহ বলেন $ “আল্লাহ সম্পর্কে যে মিথ্যা রচনা করে, তার চেয়ে বড় যালিম আর কে আছে! এসব লোককে তাদের প্রভুর সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা সাক্ষ্য দেবে, এসব লোকই তাদের প্রভুর নামে মিথ্যা আরোপ করেছে । শুনে রাখ, যালিমদের উপর আল্লাহ্র অভিশাপ ৷” (সূরা হুদ ৪ ১৮) EL BE EEE, SSM Ll LGU, ADVE SUES S52 SIU LS BIG ED 8 UE Cn YS cub “জান্নাতের বাসিন্দারা জাহান্নামীদের ডেকে বলবে, আমাদের রব যেসব ওয়াদা আমাদের সাথে করেছিলেন তা আমরা ঠিক ঠিক পেয়েছি। তোমাদের রব যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলেন তা কি তোমরা ঠিক ঠিক পেয়েছ? তারা বলবে, হা। তখন একজন ঘোষণাকারী তাদের মাঝে একথা ঘোষণা করবে যে, যালিমদের প্রতি আল্লাহ্র অভিশাপ ৷” (সূরা আল আ'রাফ £ 8৪) ইমাম নববী (র) বলেন, সহীহ হাদীস থেকে একথা প্রমাণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে বলেছেন $ “যেসব নারী পরচুলা লাগিয়ে নিজেদের চুল লম্বা করে এবং যারা এ কাজ করে দেয় তাদের প্রতি আল্লাহ্র লানত” । নবী (সা) আরো বলেছেন ঃ আল্লাহ সূদখোরদের অভিশাপ করেছেন। তিনি (নবী) জীব-জনস্তুর ছবি নির্মাণকারীদের লানত করেছেন। তিনি বলেছেন $ “যারা জমির সীমানা অবৈধভাবে পরিবর্তন করে তাদের প্রতি আল্লাহ্র লানত” । যে ডিম চুরি করে, যে আপন পিতা- মাতাকে কষ্ট দেয় বা অভিশাপ দেয়, যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যবেহ করে, এদের সবার প্রতি আল্লাহ অভিশাপ দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি মদীনা মুনাওয়ারায় শরী'অত বিরোধী কোন কাজের প্রচলন করে এবং যে ব্যক্তি কোন বিদ‘আতী কাজে লিপ্ত ব্যক্তিকে আশ্রয় দেয়, তাদের প্রতি আল্লাহ, তার ফেরেশতাকুল এবং সমস্ত মানুষের অভিসম্পাত । তিনি এই বলে বদদু‘আ করেছেন $ হে আল্লাহ! তুমি অভিসম্পাত বর্ষণ কর রে’'ল, যাকওয়ান ও উসাইয়া গোত্রের উপর । কেননা তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। রে'ল, যাকওয়ান ও উসাইয়া আরবের তিনটি গোত্রের নাম । তিনি বলেছেন £ আল্লাহ তাআলা ইহুদীদের অভিশাপ দিয়েছেন। তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার স্থানে পরিণত করেছে। যেসব পুরুষ নারীর সাজে সজ্জিত হয় এবং যেসব নারী পুরুষের বেশে সজ্জিত হয় তাদেরকে নবী (সা) অভিশাপ দিয়েছেন। উল্লেখিত সব কথা সহীহ হাদীসসমূহে বিদ্যমান। এর কতক সহীহ বুখারী, কতক সহীহ মুসলিম এবং কতক উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। আমি এখানে শুধু সংক্ষিপ্তভাবে ইংগিত করেছি। www.amarboi.org
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।