রিয়াদুস সালেহীন ৭৩ ১৫৫৭ । ইমরান ইবনুল হুসাইন (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন (আমরাও তার সাথে ছিলাম) । এক আনসারী মহিলা তার উটটিকে অত্যন্ত দ্রুত গতিতে হাকাচ্ছিল আর অভিশাপ দিচ্ছিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন ৪ উটের পিঠের সামানপত্র নামিয়ে নিয়ে এটিকে ছেড়ে দাও। কেননা এখন এটি অভিশপ্ত । ইমরান (রা) বলেন, আমি এখনও যেন উটটিকে দেখতে পাচ্ছি। তা লোকজনের মাঝে চরে বেড়াচ্ছে, কিন্তু কেউ তার প্রতি দৃষ্টিপাত করছে না। ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন । CEI aie DNs, Als 2 LSE Al S29 -\O0A le dd Lo dl Sai FDI LD a MC SU bE Lb le Al Lo LANIEG CNN YS IEG Ladle GO A LE ML BU GIA, ১৫৫৮ । আৰু বারযা নাদলা ইবনে উবাইদ আল-আসনলামী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা এক যুবতী নারী একটি উটের পিঠে সফর করছিল ।. উটটির পিঠে লোকজনের কিছু মালপত্রও ছিল। উক্ত যুবতী হঠাৎ নবী সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল । দলের লোকদের কাছে পাহাড়ের পথ সংকীর্ণ হয়ে পড়লো । যুবতী (উটটিকে দাবড়িয়ে) বলল, হে আল্লাহ! এর উপর অভিশাপ বর্ষণ কর । একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ অভিশপ্ত উট আমাদের সাথে যেতে পারে না । ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন । ইমাম নববী (র) বলেন, হাদীসটির মর্মার্থ উপলব্ধি করা কঠিন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। হাদীসটি থেকে উটটির ক্ষেত্রে একটিমাত্র নিষেধাজ্ঞা প্রতিপন্ন হয়। আর তা হলো উটটির সহযাত্রী হওয়ার প্রশ্ব । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের বাইরে একে বিক্রয় করা, যবেহ করা এবং এর পিঠে আরোহণ করাও যাবে, এতে কোন নিষেধাজ্ঞা এ হাদীসের দ্বারা আরোপিত হয়নি । বরং এসব কাজের সাথে সাথে অন্য কাজে একে ব্যবহার করতে কোন নিষেধাজ্ঞা নেই । কারণ সবগুলো কাজই জায়েয । শুধু কোন কোনটি করতে নিষেধ করা হয়েছে মাত্র । অনুচ্ছেদ £ ১২ দুষ্কৃতিকারীদের নাম নির্দিষ্ট না করে অভিশাপ দেয়া জায়েয । LE ox IN US al LE Gl ra Bl SL : SOG DUG ut EIA ‘cl de ll FAAS og ME 143 ll J Sl J, Pg ad www.amarboi.org
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।