রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ৬ণ এ বর্ণনায় আরও আছে £ যে ব্যক্তির মাথা চূর্ণ-বিচূর্ণ করতে দেখলাম, আল্লাহ তাকে আল কুরআনের শিক্ষা লাভের সৌভাগ্য দান করেছিলেন। কিন্তু সে তা রেখে রাতের বেলা শুধু ঘুমিয়ে কাটাত এবং দিনের বেলা আল কুরআনের নির্দেশ অনুযায়ী কাজ করত না৷ তাকেও এভাবে কিয়ামাত পর্যন্ত শান্তি দেয়া হবে। আর প্রথমে যে ঘরটিতে আপনি প্রবেশ করেছিলেন তা সাধারণ মুমিনদের বাসস্থান । আর এই ঘরটি শহীদদের বাসস্থান । আমি হলাম জিবরীল আর উনি হলেন মীকাইঈল (আ)। আপনি আপনার মাথা উপয়ের দিকে তুলুন । আমি মাথা উপরদিকে তুলে আমার মাথার উপরে মেঘের মত কিছু দেখতে পেলাম । তারা উভয়ে বলল, এটা আপনার বাসস্থান । আমি বললাম, আমাকে একটু আমার ঘরে প্রবেশ করতে দাও । তারা বলল, আপনার হায়াত (জীবনকাল) এখনও অবশিষ্ট আছে যা আপনি পূর্ণ করেননি। যদি আপনার জীবনকাল পূর্ণ করে থাকতেন তাহলে আপনি এই প্রাসাদে প্রবেশ করতে পারতেন । ' ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন। অনুচ্ছেদ £ ৮ যেসব ক্ষেত্রে মিথ্যা বলা জায়েয । ইমাম নববী (র) বলেন, মিথ্যা বলা মূলত হারাম । কিন্তু কোন কোন ক্ষেত্রে কতগুলো শর্ত সাপেক্ষে তা জায়েয । আমার ‘কিতাবুল আযকার’ শীর্ষক গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । সংক্ষেপে তা হলো £ উদ্দেশ্য সাধনের জন্যই মানুষকে কথা বলতে হয়। ভালো উদ্দেশ্য যদি মিথ্যা ছাড়া লাভ করা যায় তাহলে সে ক্ষেত্রে মিথ্যা কথা বলা হারাম । কিন্তু যদি তা মিথ্যা কথা বলা ছাড়া লাভ করা না যায়, তবে সে ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েয ৷ উদ্দেশ্য ও লক্ষ্য যদি মুবাহ হয় তাহলে সে ক্ষেত্রে মিথ্যা বলাও মুবাহ। আর. যদি তা ওয়াজিব হয় তাহলে মিথ্যা বলাও ওয়াজিব ৷ যেমন কোন হত্যাকারী যালিমের ভয়ে কোন মুসলিম কোন ব্যক্তির কাছে লুকিয়ে আছে অথবা ধন-সম্পদ লুট হয়ে যাওয়ার ভয়ে তা অন্যের কাছে সরিয়ে রেখেছে, আর যালিম যদি কারো কাছে তা জানার জন্য খোঁজ নেয়, তখন মিথ্যা বলা ওঁ ব্যক্তির জন্য ওয়াজিব । এমনিভাবে কারো কাছে যদি কোন আমানত গচ্ছিত থাকে আর যালিম যদি তা ছিনিয়ে নিতে চায়, তবে তা গোপন করার জন্য মিথ্যা বলা ওয়াজিব । এসব ক্ষেত্রে রূপক ভাষার মাধ্যমে কাজ উদ্ধার করতে হবে। তার কথার সাথে সঠিক উদ্দেশ্য থাকতে হবে। এক্ষেত্রে সে মিথ্যুক হবে না যদিও শব্দগুলো বাহ্যত মিথ্যার অর্থ প্রফাশ করে বা যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার দিক থেকে বিচার করলে তা মিথ্যাই মনে হয়। এই অবস্থায় যদি চতুরতা পরিহার করে সরাসরি মিথ্যা কথা বলা হয়, তবুও তা হারাম হবে না । এস ক্ষেত্রে মিথ্যা বলা জায়েয হওয়ার ব্যাপারে আলিমগণ উন্মু কুলসুম (রা) কর্তৃক 'বর্ণিত হাদীস প্রমাণ হিসেবে পেশ করেছেন। হাদীসটি এখানে উল্লেখ করা হলো ঃ তিনি বলেন, www.amarboi.org

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।