রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ রিয়াদুস সালেহীন তৃতীয়, যেসব উলঙ্গ নারী-পুরুষকে আপনি আগুনের গর্তের মধ্যে দেখেছেন, তারা হল ব্যভিচারী নারী-পুরুষ । চতুৰ্থ, যে ব্যক্তিকে ঝর্ণার মধ্যে সাতার কাটতে দেখেছেন এবং যার মুখে প্রস্তরাঘাত করা হচ্ছে, সে ছিল সূদখোর । পঞ্চম, যে কদাকার ব্যক্তিকে আগুন দ্বালাতে এবং তায় চারপাশে ঘূর্ণায়মান অবস্থায় দেখেছেন, সে হল জাহান্নামের দারোগা মালিক । ষষ্ঠ, বাগানের মধ্যকার দীর্ঘাঙ্গী ব্যক্তি হলেন ইবরাহীম (আ)। আর তার চতুলার্শ্বের শিশুরা হল যারা সত্য দীনের উপর জন্মেছে এবং মৃত্যুবরণ করেছে। হাদীসের রাবী বলেন, কোন একজন মুসলিম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! মুশরিকদের শিশু সন্তানদের কী অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তাদের মধ্যে মুশরিকদের শিশু সন্তানরাও আছে। সপ্তম, অর্ধেক কুৎসিত ও অর্ধেক সুশ্রী দেহের যে লোকগুলোকে দেখেছেন, তারা ভাল-মন্দ উভয় ধরনের কাজে লিপ্ত হয়েছিল, আল্লাহ তাদের এ অপরাধ ক্ষমা করে দিয়েছেন। ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন। তার অন্য বর্ণনায় আছে ঃ রাসূলুন্পাহ সান্পান্পাহু আলাইহি ওয়াসান্পাম বলেন £ আজব রাতে আমার কাছে দুই ব্যক্তি এসে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল । অতঃপর তিনি উপরে বর্ণিত ঘটনা বললেন, আমরা রওয়ানা হয়ে চুলার মত একটি গর্তের কাছে গিয়ে পৌছলাম ৷ এর উপরের দিকটা সংকীর্ণ এবং নীচের দিকটা প্রশস্ত ছিল এবং এর মধ্যে আগুন ভ্বলছিল। লেলিহান শিখা সজোরে উপরের দিকে আসার সাথে সাথে ভিতরের লোকগুলিও উপরে চলে আসত, এমনকি তাদের গর্তের মুখ দিয়ে বের হওয়ার উপক্রম হত । অগ্নি-শিখার তেজ কমে গেলে তারা আবার নিচে ‘ নিক্ষিপ্ত হত । এখানকার শাস্তিপ্রাপ্ত নারী-পুরুষ সবাই উলংগ । হাদীসের পরবর্তী বর্ণনা £ঃ অতঃপর আমরা রক্তে পরিপূর্ণ একটি ঝর্ণার কাছে গিয়ে পৌছলাম । ঝর্ণার মাঝখানে এক ব্যক্তি দাড়িয়ে য়য়েছে এবং কিনারায়ও একজন । তার সামনে কতগুলি পাথর রয়েছে। ঝর্ণার মাঝখানের ব্যক্তি সামনে এগিয়ে এসে যখনই ঝর্ণা থেকে উঠে আসার চেষ্টা করছে তখনই কিনারার ব্যক্তি তার মুখের উপর পাথর মেরে তাকে স্বস্থানে ফিরিয়ে দিচ্ছে। এভাবে যখনই সে উঠে আসার চেষ্টা করছে তখনই এ ব্যক্তি তার মুখের উপর পাথর মেরে তাকে তাড়িয়ে দিচ্ছে এবং সে স্বস্থানে ফিরে যেতে বাধ্য হচ্ছে। এতে আরো আছে £ আমার দুই সাথী আমাকে নিয়ে একটি গাছে উঠল । তারা আমাকে অতি সুন্দর একটি ঘরের মধ্যে প্রবেশ করলো, যার চেয়ে সুন্দর ঘর ইতিপূর্বে আমি আর কখনও দেখিনি । এর মধ্যে যুবক, বৃদ্ধ উভয় শ্রেণীর লোক দেখলাম । এতে আরো আছে ঃ$ যার মস্তক থেকে ঘাড় পর্যন্ত চিরতে দেখলাম সে ছিল মিথ্যাবাদী । সে মিথ্যা বলত আর সেগুলো বর্ণনা করা হতো এবং এভাবে তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ত । আর এই শাস্তি কিয়ামাত পর্যন্ত চলতে থাকবে। www.amarboi.org

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।