রিয়াদুস সালেহীন ৬ আমরা সামনে অগ্রসর হয়ে কুৎসিত দর্শন এক ব্যক্তির কাছে এসে পৌছলাম । তার মত কদাকার চেহারার লোক খুব একটা দেখা যায় না। তার সামনে রয়েছে জ্বলন্ত আগুন । সে তার চারপাশে ঘুরপাফ খাচ্ছে । আমি সংগীদের জিজ্ঞেস করলাম, এরা কারী? তারা বলল, সামনে চলুন, সামনে চলুন । অমিরা সেখান থেকে সামনে এগিয়ে একটা সবুজ-শ্যামল বাগানে পৌছলাম। সর্ব প্রকারের বসসন্তকালীন ফলে বাগানটি সুসজ্জিত ৷ বাগানের মাঝখানে একজন দীর্ঘকায় লোক দেখতে পেলাম ৷ দেহের উচ্চতার জন্য তার মাথা যেন আমি দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল তার মাথা আসমানের সাঘেঁ ঠেকে গেছে। তার চারপাশে অনেক ছোট ছোট শিশু, যাদেরকে আমি ৰুখনও দেখিনি । আমি সাথীদ্ঁয়কে জিজ্ঞেস করলাম, ইনি কে এবং এই শিশুরা কারা? সাথীত্বয়.- আমাকে বলল, সামনে চলুন, সামনে চলুন। আমরা সেখান থেকে এগিয়ে গিয়ে একটা বিরাট বৃক্ষের কাছে পৌছলাম ৷ এর চেয়ে বড় এবং সুন্দর গাছ ইতিপূর্বে আমি কখনও দেখিনি। তারা আমাকে গাছে উঠতে বলল । গাছ বেয়ে আমরা সবাই এমন একটি শহরে পৌছলাম, যা ছিল সোনা ও রূপার ইট দিয়ে তৈরী । আমরা নগরীর দরজায় পৌছে দরজা খুলতে বললে আমাদের জন্য তা খুলে দেয়া হল । আমরা প্রবেশ করলে সেখানে এমন কতক লোক আমাদের সাথে দেখা করলো যাদের শরীরের অর্ধেক এত সুন্দর এবং অর্ধেক এত কুৎসিৎ যে, তুমি খুব কমই তদ্রুপ দেখতে পাবে। আমার সংগীদ্ধয় তাদেরকে বলল, যাও, এই ঝর্ণার মধ্যে নামো। এখানে বাগানের মাঝ দিয়ে একটি ঝর্ণা ছিল। তার পানি ছিল খুবই স্বচ্ছ। তারা গিয়ে এঁ ঝর্ণায় নামলো । অতঃপর উঠে আমাদের কাছে আসলো । তখন তাদের দেহের কদাকার অংশ আর অবশিষ্ট নেই । সম্পূর্ণ দেহ সুন্দর ও আকর্ষণীয় হয়ে গেল। ক্লাসুলুন্ধাহ (সা) বলেন, সাথীদ্বয় আমাকে বলল, এটা ‘আদন'’ নামক জান্নাত । আর এটাই আপনার বাসস্থান । আমি উপরের দিকে দৃষ্টিপাত করে সাদা মেঘের মত ধবধবে একটি বালাখানা দেখতে পেলাম । সাথীহয় বলল, এটা আপনার বাসভবন । আমি বললাম, আল্লাহ তোমাদের অফুরস্ত কল্যাণ দান করুন । আমাকে একটু ভেতরে গিয়ে দেখতে দাও তারা বলল, এখন আপনি প্রবেশ করতে পারবেন না । তবে হা, ওখানে আপনিই প্রবেশ করবেন। আমি তাদেরকে বললাম, আমি আজ রাতে অনেক আশ্চর্যজনক বিষয় দেখলাম । এগুলো কী দেখলাম? তারা বলল, আমরা এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই অবহিত করবো । প্রথমে যে ব্যক্তির কাছ দিয়ে আপনি এসেছেন, যার মাথা প্রস্তরাঘাতে চূর্ণ-বিচূর্ণ করা হচ্ছে, সে আল কুরআন মুখস্থ করে তা পরিত্যাগ করেছে এবং ফরয নামায না পড়েই ঘুমিয়ে যেতো । দ্বিতীয়, যে ব্যক্তির কাছ দিয়ে আপনি এসেছেন, যাৱ মাথা, নাক ও চোখ ঘাড় পৰ্যন্ত লোহার আকড়া দিয়ে চিরে দেয়া হচ্ছে, সে সকাল বেলা ঘর থেকে বের হয়েই এমন সব মিথ্যা কথা বলত যা সাধারণ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তো । www.amarboi.org
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।