৬ রিয়াদুদ সালেহীন ১৫৪৬ । সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সান্যান্তাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার সাহাবীদের জিজ্ঞেস করতেন £ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছে কিঃ যাকে আনল্গাহ তৌফিক দিতেন, তিনি তার স্বপ্নের কথা বর্ণনা করতেন। একদিন সকালে তিনি আমাদের বলেন £ আজ রাতে (স্বপ্নে) আমার কাছে দুইজন আগন্তুক এসেছিল । তারা, আমাকে বলল, আমাদের সাথে চলুন। আমি তাদের সাথে গেলাম । আমরা এমন এক লোকের কাছে গিয়ে পৌছলাম, যে চিত হয়ে শুয়ে আছে। অপর এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং তা থেতলিয়ে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তখন তা গড়িয়ে অন্যত্ৰ চলে যাচ্ছে। লোকটি গিয়ে পুনরায় পাথরটি তুলে নিচ্ছে এবং তা নিয়ে ফিরে আসার সাথে সাথে লোকটির মাথা পুনরায় পূর্বের ন্যায় তালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে এসে তাকে পূর্বের মত শাস্তি দিচ্ছে (এভাবে শাস্তির এই ধারা অবিরত চলছে) ৷ তিনি বলেন £ আমি আম্াল্ন সংগী দু'জনকে জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ! এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুম, সামনে চলুন । সুতরাং আমরা সামনে অথসর হলাম । আমরা এক ব্যক্তির কাছে গিয়ে,পৌছলাম ৷ সে ঘাড় বাকা করে শুয়ে আছে। অপর ব্যক্তি তার কাছে লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার চেহারার এক দিক থেকে তায় মাথা, নাক ও চোখকে ঘাড় পর্যন্ত চিরে ফেলছে। পুনরায় তার মুখমণ্ডলের অপর দিক দিয়েও প্রথম দিকের মত মাথা, নাক ও চোখ ঘাড় পর্যন্ত চিরছে। চেহারার দ্বিতীয় পার্শ্বের চেরা শেষ হওয়ার সাথে সাথে প্রথম পার্শ্ব পূর্ববৎ ঠিক হয়ে যাচ্ছে। পুনরায়-লোকটি এপাশে এসে আবার আগের মত চিরছে (এভাবেই শাস্তির ধারা অযিরত চলছে) । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আমি বললাম, সুবহানাল্লাহ! এরা কারা? তারা উভয়ে আমাকে বলল, সামনে চলুন, সামনে চলুন । আমরা অগ্রসর হলাম এবং চুলার মত একটা পর্তের কাছে গিয়ে পৌছলাম । হাদীসের রাষী (বর্ণনাকারী) বলেন, “আমার ধারণা, তিনি বলেছেন, গর্ভের ভিতর জোরে চিৎকার ও শোরগোল হচ্ছিল” । আমরা উকি দিয়ে দেখলাম, অনেক উলঙ্গ নারী-পুরুষ সেখানে রয়েছে। তাদের নীচ থেকে আগুনের লেলিহান শিখা উঠছে। যখন তা তাদেরকে বেষ্টন করে ধরছে তখন তারা জোরে চিৎকার করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন, সামনে চলুন । আমরা সামনে অগ্রসর হয়ে একটি ঝর্ণার ধারে পৌছলাম । বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, এর পানির রং ছিল রক্তের মত লাল । ঝর্ণার মধ্যে এক ব্যক্তি সাতার কাটছে অন্যগ্ৰ্যক্তি ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে। সে তার কাছে অনেক পাথর স্তূপ করে রেখেছে। সন্ভরণকারী যখন সাতার কাটতে কাটতে কিনারের ব্যক্তির কাছে আসছে, সে তার মুখের উপর এমন এক পাথর নিক্ষেপ করছে যাতে তার মুখ চুরমার হয়ে যাচ্ছে। সে জবার সাতরাতে শুরু করছে। এভাবে সাতরাতে সাতরাতে যখনই সে ঝর্ণার কিনারায় পৌছে, তখনই এ ব্যক্তি পাথর নিক্ষেপ করে তার মুখ গুঁড়িয়ে দিচ্ছে। আমি সাথীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন, সামনে চলুন । www.amarboi.org
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।