রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৫২ রিয়াদুস সালেহীন প্রতিরোধ করার কি পন্থা আছেঃ প্রয়োজন বশত এসব কথা এবং এ ধরনের আরো কথা বলা জায়েয ৷ কিন্তু সঠিক ও সর্বোত্তম পন্থা হল এভাবে বলা যে, কোন ব্যক্তি অথবা কোন স্বামী যদি এরূপ আচরণ করে তবে তার ব্যাপারে আপনার মতামত কিঃ. কারণ এভাবে বললে কাছে নিদি না করেই লক্ষ্য অতন করা হয এসর সত্বেও বা জর মাযেনেন করাও জায়েয । EA Te RE MLE St AESELNEO (ক) হাদীসের বর্ণনা-এবং সাক্ষ্য-প্রমাণের ব্যাপারে যেসব-ব্যক্তির দোষক্রটি আছে তা যাচাই করে বলে দেয়া । মুসলিমদের ইজমার ভিত্তিতে এটা গুধু জায়েযই নয়, al প্রয়োজন ও অবস্থায় ওয়াজিবও । (খ) পরামর্শ দেয়া, যেমন কোন লোককে বিবাহের ব্যাপারে, কারো সাথে কোন বিষয়ে অংশীদার হওয়ার ব্যাপারে, আমানত ও লেনদেনের ব্যাপারে অন্য পক্ষের কিংবা কাউকে প্রতিবেশী বানানোর ব্যাপারে খৌজ-খবর নেয়া ইত্যাদি । এসব ক্ষেত্রে পরামর্শদাতার কর্তব্য হলো, তথ্য গোপন না করা, বরং নসীহতের নিয়তে খারাপ দিকগুলো উল্লেখ করা উচিত । যখন কোন বুদ্ধিমান ব্যক্তিকে দেখা যায় যে, সে শরীআত বিরোধী কাজে লিপ্ত ব্যক্তির ব্যাপারে সন্দেহ ও উৎকণ্ঠায় পতিত হয়েছে অথবা কোন ফাসিক ব্যক্তিকে তার কাছে জ্ঞানার্জন করতে দেখা যাচ্ছে এবং এই সুযোগে তার এঁ ব্যক্তির ক্ষতি করার আশংকা থাকলে তখন তার কাছে উপদেশের মাধ্যমে ফাসিক ব্যক্তির স্বরূপ প্রকাশ করে দেয়া কর্তব্য । এসব ক্ষেত্রে ভুল বুঝাবুঝিরও যথেষ্ট আশংকা রয়েছে। এমনকি কোন কোন ক্ষেত্রে উপদেশ দানকারীকে হিংসা-বিদ্বেষের শিকার হতে হয়। কখনও শয়তান তাকে ধোকা দিয়ে এই ধারণা সৃষ্টি করে যে, এটা নিছক উপদেশ বৈ কিছু নয়। সুতরাং ব্যাপারটিকে গভীর ও সূক্মভাবে অনুধাবন করে অগ্রসর হতে হবে। (গ) কোন লোককে কোন বিষয়ে যিন্মাদার বা দায়িত্বশীল বানানো হল । কিন্তু সে তা পালনে অক্ষম অথবা সে এ পদের অনুপযুক্ত অথবা সে ফাসিক বা অলস ইত্যাদি । এক্ষেত্রে যার এসব বিষয়ে কর্তৃত্ব রয়েছে এবং যে ইচ্ছা করলে ব্যবস্থা গ্রহণ করতে পারে কিংবা অন্য কোন যোগ্য লোককে দায়িত্ব দিতে পারে অথবা সে তাকে ডেকে নিয়ে তার যাবতীয় দুর্বলতা দেখিয়ে দেবে এবং সে সংশোধন হয়ে উপযুক্তভাবে কাজ.করার সুযোগ পাবে। এতে উর্ধ্বতন কর্মকর্তা তার সম্পর্কে অমূলক ধারণা বা ধোকায় নিমজ্জিত হওয়া থেকে বাচতে পারবে। সে তাকে ডেকে নিয়ে এ কথাও বলতে পারে, হয় সে যোগ্যতা ও দক্ষতা অর্জন করবে নতুবা তাকে অব্যাহতি দেয়া হবে। পরণ্চম কারণ £ কোন ব্যক্তি প্রকাশ্যে ফিসক ও বিদআতে লিপ্ত হয়। যেমন প্রকাশ্যে মদ পান করে, মানুষের উপর যুল্ম করে, কারো ধন-সম্পদ জোরপূর্বক হরণ করে, জনসাধারণের কাছ থেকে অন্যায়ভাবে কর আদায় করে, অবৈধ কার্যকলাপে লিপ্ত হয় ইত্যাদি । এই www.amarboi.org

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।