রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ৫১ Us ES Pet (PO EA Lad Galt 23 Lo ) HAAG Ube CG Hs 0d So dl anki wl | ১৫৩০ । কা‘ব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, তাবৃক প্রান্তরে সাহাবীদের সাথে বসে নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্পাম বললেন £ কা'ব ইবনে মালিক একি করলো? বনী সালেমা গোত্রের এক ব্যক্তি বলল, হে আল্লাহ্র রাসূল! তার দুই চাদর এবং তার দেহের প্রতি বেশি গুরুত্ব দেয়াই তাকে আটকে রেখেছে। মু‘আয ইবনে জাবাল (রা) লোকটিকে বললেন, তুমি খুব খারাপ কথা বললে । আল্লাহ্র কসম, হে আন্পাহ্র রাসূল! আমি তার সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু জানি না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন । ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। “ইতফাহ” অর্থ তার উভয় পার্ম্বদেশ । এর দ্বারা তার দৈহিক গঠনের প্রতি তার আসত্ততুষ্টির দিকে ইংগিত করা হয়েছে। অনুচ্ছেদ £ ৩ যে ধরনের গীবাতে দোষ নেই । ইমাম নববী (র) বলেন, সৎ ও শরীয়াতসম্মত উদ্দেশ্য সাধন যদি গীবাত ছাড়া সম্ভব না হয় ; তাহলে এ ধরনের গীবাতে কোন দোষ নেই । ছয়টি কারণে তা জায়েয হতে পারে। প্রথম কারণ $ যুল্‌মের বিরুদ্ধে আবেদন পেশ করা । নির্ধাতিত ব্যক্তি দেশের রাষ্ট্রপ্রধান, বিচারক বা এমন সব লোকের কাছে যালিমের বিরুদ্ধে অভিযোগ পেশ করতে পারে যাদের যালিমকে দমন করার শক্তি বা কর্তৃত্ব এবং মাযলুমের প্রতি ন্যায়বিচার করার ক্ষমতা আছে । এক্ষেত্রে সে বলতে পারে, অমুক ব্যক্তি আমার উপর যুল্ম করেছে। দ্বিতীয় কারণ £ ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ এবং সৎ কাজের মাধ্যমে গুনাহের কাজের সুযোগ বন্ধ করার জন্য সাহায্য-সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে কিছু বলা ৷ এ উদ্দেশ্যে কারো কাছে যার দ্বারা আল্লাহদ্রোহী কার্যকলাপ হওয়ার আশংকা রয়েছে তার বিক্ৰদ্ধে এভাবে বলা যে, অমুক ব্যক্তি এই রকম এই রকম কাজ করছে। আপনি তাকে শাসিয়ে দিন। তার উদ্দেশ্য হবে শুধু অবৈধ কার্যকলাপ উদঘাটন ও তার প্রতিরোধ । এই রকম উদ্দেশ্য না থাকলে অযথা কারও বিরুদ্ধে অভিযোগ করা হারাম । তৃতীয় কারণ £ কোন বিষয়ে ফাতওয়া চাওয়া । মুফতী সাহেবের কাছে গিয়ে বলা, আমার উপর আমার বাপ, ভাই, স্বামী অথবা অমুক ব্যক্তি এইভাবে যুল্‌ম করেছে। তার জন্য এসব করা কি উচিৎ? তার হাত থেকে আমার বাচার, অধিকার আদায় করার এবং যুল্মকে www.amarboi.org

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।