রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ রিয়াদুস সালেহীন PEL ; er ye cia “ চু 022 cd 0 LA ASF he “ASFA WINS to “ ঞে ss nlp HEE SOS? ; Ll ey epi or iL [EMHATED Si tl bY ES alls 59559 13325 Sl go Fe sl খু 06 -(£ ln FG ed le f5 55 Lah es SUN AS U6 RUPP FIG Ll ISU al 05 CEL wt 8 he NIG tl USS IS a HS Cs SSIES 60 dnd CED Gh wl sl vs, Md SUAS Yep :s sl U1 YATIS PE fr EE a 5 ene ah EL I ১৫২২ । মু‘আয (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি বললাম, হে আন্তাহ্র রাসূল! আমাকে এমন কাজের কথা বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জ্বাহান্নাম থেকে দূরে রাখবে । তিনি বলেন ঃ তুমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করেছ। অবশ্য আল্লাহ তা'আলা যার জন্য সহজ করে দেন তার জন্য এ কাজটা খুবই সহজ । আল্লাহ্র ইবাদাত করতে থাক, তার সাথে কাউকে শরীক করো না, নামায কায়েম কর, যাকাত আদায় কর, রমযান মাসের রোযা রাখ এবং বাইতুল্লাহ্র হজ্জ কর । অতঃপর তিনি বলেন £ আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ বলে দেব না? রোযা ঢালস্বরূপ প্রতিরোধকারী । সাদাকা-যাকাত গুনাহসমূহ নিশ্চিহ্ন করে দেয় যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। মানুষের গভীর রাতের নামাযও এভাবে গুনাহসমূহ বিনষ্ট করে দেয় । অতঃপর তিনি নিচের আয়াত পাঠ করলেন (অনুবাদ) $ “তাদের পার্শ্বদেশ বিছানা থেকে দূরে থাকে। তারা নিজেদের প্রভুকে ডাকে ভয় ও আশা সহকারে এবং আমি তাদের যা কিছু রিয্‌ক দিয়েছি তা থেকে খরচ করে। তাদেরঁ কাজের প্রতিদানস্বরূপ তাদের জন্য চোখ শীতলকারী যেসব সামগ্রী গোপন রাখা হয়েছে, কোন প্রাণীই তা জানে না।” (সূরা আস্-সাজদা £ ১৬-১৭) তিনি আবার বলেন $ তোমাকে কি যাবতীয় কাজের মূল, কাণ্ড এবং এর উচ্চ ও উন্নত শিখরের কথা বলবো না? আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! তা অবশ্যই ৷ তিনি বলেন $ দীনের যাবতীয় কাজের মূল উৎস ইসলাম, এর কাণ্ড হল নামায এবং এর উচ্চ চূড়া হল জিহাদ । তিনি পুনরায় বলেন £ আমি কি তোমাকে এ সবগুলোর মূল বলে দেব না? আমি বললাম, হা, হে আল্লাহ্র রাসূল! তিনি তার জিহ্বা ধরে বলেন ঃ£ এটা তোমার নিয়ন্ত্রণে রাখ । আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমরা স্বাভাবিক কথাবার্তায় যা বলে থাকি তার জন্যও কি পাকড়াও হবো? তিনি বলেন £ তোমার জন্য তোমার মা দুঃখ ভারাক্রান্ত হোক । মানুষকে তো তার জিহ্বার উপার্জিত জিনিসের কারণেই জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করা হবে। www.amarboi.org

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।