অধ্যায় £ ১ কিতাবুল উমূরিল মুনহা আনহা (নিষিদ্ধ কাজসমূহ) অনুচ্ছেদ £ ১ গীবাত হারাম এবং সংযতবাক হওয়ার নির্দেশ । SSS I IN ent IGG MIG pore fo ATS LE 5G CS মহান আল্লাহ বলেন $ “তোমাদের কেউ যেন কারো গীবাত না করে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা নিজেরাই এটাকে ঘৃণা করবে। আন্গাহকে ভয় কর । আল্লাহ অধিক মাত্রায় তাওবা কবুলকারী এবং দয়াময় ।” (সূরা আল ছজুরাত £ ১২) 6s. HAG ab Ns ws Yt UB Ys: IIS, SAS HL LE IE WI “এমন কোন জিনিসের পেছনে লেগোনা, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই। নিশ্চিত জেনে রাখ, চোখ, কান ও দিল সবকিছুর জন্যই জওয়াবদিহি করতে হবে।” (সূরা বনী ইসরাঈল £ ৩৬) AEE CD LS SIG te Bil Lb: UG, “যে শব্দই তার মুখে উচ্চারিত হয়, তা সংরক্ষণের জন্য একজন সর্বক্ষণ প্রতত পর্যবেক্ষক নিযুক্ত রয়েছে।” (সূরা কাফ £ ১৮) ইমাম নববী (র) বলেন, প্রত্যেক সুস্থ বিবেকসম্পন্ন বয়ঃপ্রাপ্ত ব্যক্তির অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজের মুখকে সংযত রাখা কর্তব্য । তবে যে কথা বললে উপকার ও কল্যাণ হয় তা বলা কর্তব্য । যখন কথা বলা বা চুপ থাকা উভয়ই উপকার ও কল্যাণের দিক থেকে সমান তখন সুন্নাত তরীকা হলো চুপ থাকা। কেননা কোন কোন ক্ষেত্রে অনুমোদিত (মুৰাহ) কথাবাৰ্তাও হারাম ও অপছন্দনীয় কিছু ঘটার কারণ হয়ে দাড়ায় । বেশির ভাগ ক্ষেত্রে সাধারণত এটাই ঘটে থাকে। নির্দোষ ও নিখুঁত অবস্থার সমকক্ষ আর কিছুই নেই । www.amarboi.org
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।