রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ঞ্ যে, আমি ভয় পেয়ে গেছি, তাহলে আমি অরো বেশি নামায পড়তাম ৷ হে আল্লাহ ! এদের সংখ্যা গুণে রাখ, এদের সবাইকে একের পর এক হত্যা কর এবং এদের একজনকেও ছেড়ে দিও না । এরপর তিনি নিয়োক্ত কবিতা পড়েন $ “মুসলিম হিসাবেই আমি মরতে যাচ্ছি যখন আমার নেই কোন পরোয়া আল্লাহর পথে কিডাবে আমার প্রাণটি যাবে। (আমি জানি শুধু এতটুকুই জানি £) আমার মৃত্যু হচ্ছে আল্লাহর পথে, আর কর্তিত জোড়গুলির উপর বরকত নাযিল করেন তিনি যদি তিনি চান ।” আর খুবাইব (রা) ছিলেন সর্বপ্রথম মুসলিম, যিনি আল্লাহ্র পথে গ্রেফতার হয়ে মৃত্যুবরণকারীদের জন্য নিহত হওয়ার পূর্বে নামায পড়ার সুন্নাত জারি করেন। যেদিন এদেরকে শহীদ করা হয় সেদিন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্গাম) তার সাহাবীদেরকে তা জানিয়ে দেন । আসিম ইবনে সাবিতের নিহত হবার খবর পাওয়ার পর কুরাইশদের কিছু লোক তাকে চিহ্নিত করার জন্য তার লাশের কিছু অংশ নিয়ে আসার উদ্দেশে লোক পাঠায় । কারণ আসিম (বদরের দিন) এক কুরাইশ প্রধানকে হত্যা করেহিলেন। কিন্তু আল্লাহ আসিমের হিফাযাতের জন্য মেঘ খণ্ডের মত একঝাক মৌমাছি পাঠান । এগুলো কুরাইশদের প্রেরিত লোকদের হাত থেকে আসিমের দেহকে রক্ষা করে। ফলে তারা আসিমের দেহ থেকে কিছুই কেটে নিতে সক্ষম হয়নি । ইমাম বুখারী হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাদীসে উল্লেখিত “আল-হাদআত” একটি স্থানের নাম। আর “আয্-যুল্লাতু” অর্থ মেঘ । "আদ-দাবরু” অর্থ মৌমাছি । হাদীসে উল্লেখিত শব্দটির মধ্যে “বাদাদান” শব্দটিকে কেউ কেউ “বিদাদান”-ও পড়েছেন। “বিদাদান” শব্দটি হচ্ছে “বিদ্দাতুন”-এর বহুবচন । এর অর্থ হচ্ছে অংশ । এক্ষেত্রে “বিদাদান” শব্দের অর্থ হয় £ তাদেরকে বিভিন্ন অংশে বিভিক্ত করে হত্যা কর, যাতে করে প্রত্যেকে তাদের অংশকে হত্যা করতে পারে। আর যারা “বাদাদান” পড়েছেন তারা এর অর্থ নিয়েছেন £ তাদেরকে পৃথক পৃথকভাবে একের পর এক হত্যা কর । এ অনুচ্ছেদে বহু সংখ্যক সহীহ হাদীস রয়েছে। এ কিতাবের বিভিন্ন স্থানে সেগুলো উল্লেখিত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সেই গোলামের হাদীস যে রাহিব ও যাদুকরের কাছে যাওয়া-আসা করতো ।? দ্বিতীয়টি হচ্ছে 'জুরাইজ’ এর হাদীস ।* তৃতীয়টি হচ্ছে ১. এ প্রসঙ্গে ১ম খণ্ডে ৩০ ননম্বর হাদীসটি দ্রষ্টব্য । ২. এ প্রসঙ্গে ১ম খণ্ডে ২৫৯ নম্বর হাদীসটি দেখুন । www.amarboi.org

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।