রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ 265
📝 Text 📖 PDF

প্রসঙ্গ কথা হিজরী সপ্তম শতকের হাদীস বিশারদ ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন্্‌-নববী (র)-এর শ্রেষ্ঠ অবদান রিয়াদুস সালেহীন । সহীহ হাদীসগুলো থেকে প্রায় দু'হাজার হাদীস চয়ন করে তিনি রচনা করেছেন এই অমূল্য সংকলনটি । আত্মগঠনের পাথেয় সংগ্রহে যাদের রয়েছে আন্তরিক উদ্যোগ, এই গ্রন্থ তাদের প্রয়োজন পূরণে বিশিষ্ট ভূমিকা পালন করতে সক্ষম । বাংলাভাষী ভাই-বোনদের হাতে এই সংকলনটির অনুবাদ তুলে দেবার স্বপ্ন ছিল আমাদের । অবশেষে কয়েকজন সম্মানিত আলেমের সহযোগিতায় আমরা এটি অনুবাদ করতে সক্ষম হই । আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ অনুগ্রহে আমরা হিজরী চৌদ্দশ' পাচ সনের রমাদান মাসে এর প্রথম খণ্ড, হিজরী চৌদ্দশ' ছয় সনের রমাদান মাসে দ্বিতীয় খণ্ড, হিজরী চৌদ্দশ’' সাত সনের রবিউল আউয়াল মাসে তৃতীয় খণ্ড এবং হিজরী চৌদ্দশ’' আট সনের সফর মাসে আমরা এর চতুর্থ, তথা সর্বশেষ খণ্ড প্রকাশ করেছি । গ্রন্থখানির বর্তমান সংস্করণে আমরা পুনরায় মূল হাদীসের সাথে অনুবাদ মিলিয়ে অর্থাৎ পুনঃ সম্পাদনা করে বিগত সংস্করণের ক্রুটি-বিচ্যুতি দূর করার প্রয়াস পেয়েছি। আল্লাহ রাববুল আলামীন সংকলকের খিদমত কবুল করে তাকে পুরস্কৃত করুন এবং এই গ্রন্থের অনুবাদ, সম্পাদনা ও প্রকাশনায় যাদের সময় ও শ্রম নিয়োজিত রয়েছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে বিপুল কল্যাণ দান করুন। www.amarboi.org

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.