৩ রিয়াদুস সালেহীন এবং তাদের পদচিহ্ন ধরে অগ্রসর হতে থাকে। আসিম ও তার সাথীগণ যখন তাদের পশ্চান্ধাবন টের পান তখন তারা একটি উঁচু জায়গায় আশ্রয় নেন। কাফিররা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে বনতে থাকে £ নেমে এসো এবং নিজেদেরকে আমাদের হাতে সোপর্দ কর। আমরা তোমাদের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হচ্ছে, তোমাদের কাউকে আমরা হত্যা কয়বো না। আসিম ইবনে সাবিত (রা) বলেন, “হে (আমার) সঙ্গীগণ! আমি নিজেকে কাফিরদের যিন্বায় সোপর্দ করবো না । হে আল্লাহ! তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খবর জানিয়ে দাও” । (একথা শুনে) কাফিররা তার প্রতি তীর বর্ষণ করল এবং আসিমকে শহীদ করল । অতঃপর কাফিরদের ওয়াদার উপর ভরসা করে তিন ব্যক্তি তাদের কাছে নেমে যান । তাদের মধ্যে ছিলো খুবাইব, যায়িদ ইবনুদ দাসিনাহ ও তৃতীয় একজন । কাফিররা তাদের উপর নিয়স্ত্রণ লাভ করার পর তাদের ধনুকের ছিলা দিয়ে তিনজনকে কষে বেধে ফেললো। এ অবস্থায় তৃতীয় ব্যক্তি বললেন, এটা হচ্ছে প্রথম বিশ্বাসঘাতকতা । আল্গাহ্র কসম! আমি তোমাদের সাথে যাব না। আমার জন্য রয়ে গেছে এঁ শহীদদের আদর্শ (শহীদ হওয়া) । কাফিররা তাকে ধরে টানতে থাকে এবং তাকে নিয়ে যাবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে। কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। তখন তারা তাকে শহীদ করে দেয়। অতঃপর কাফিররা খুবাইব ও যায়িদ ইবনুদ দাসিনাকে সংগে নিয়ে চলে এবং তাদেরকে মঙ্কায় বিক্ৰয় করে দেয়। এটা বদর যুদ্ধের পরের ঘটনা । খুবাইবকে কিনে নেয় হারিস ইবনে আমের ইবনে নাওফাল ইবনে আবদে মানাফের বংশধররা । আর বদরের দিন খুবাইবই হারিসকে হত্যা করেছিলেন। কাজেই খুবাইব (রা) তাদের কাছে বন্দী থাকেন। অবশেষে তারা তাকে হত্যা করার ব্যাপারে একমত হয়। এ সময় তিনি হারিসের এক মেয়ের কাছ থেকে একটি ক্ষুর চেয়ে নেন নিজের নাভীমূলের ক্ষৌরকর্ম সম্পন্ন করার জন্য । মেয়েটি তাকে তা দেয়। তার অসতর্ক অবস্থায় তার একটি শিশু পুত্র. খুবাইবের কাছে চলে যায়। মেয়েটি খুবাইবের কাছে এসে দেখে যে, তার ছেলেটি বসে আছে খুবাইবের হাটুর উপর এবং খুবাইবের হাতে রয়েছে ক্ষুর । সে ভীষণ ঘাবড়ে যায়। খুবাইব তার আশংকা টের পান। তিনি তাকে বলেন, তুমি ভয় পেয়ে গিয়েছ বুঝি আমি একে হত্যা করব ভেবে । আমি কখনো এ কাজ করব না । হারিসের মেয়ে বললো, আল্লাহ্র কসম, আমি খুবাইবের চাইতে ভাল কয়েদী আর দেখিনি । আল্লাহ্র কসম, একদিন আমি তাকে দেখেছি তিনি শিকলে বাধা অবস্থায় আংগুরের ছড়া হাতে নিয়ে ছিড়ে ছিড়ে খাচ্ছেন, অথচ সে সময় মক্কায় ফলের মৌসুম ছিল না । হারিসের কন্যা বললো, নিঃসন্দেহে তা ছিল এমন একটি রিয্ক যা আল্লাহ্ খুবাইবকে দান করেছেন। তারপর যখন কাফিররা তাকে হত্যা করার জন্য হারাম শরীফের বাইরের এলাকায় নিয়ে যায় তখন খুবাইব তাদেরকে বলেন, আমাকে অবকাশ দাও, আমি দুই রাক'আত নামায পড়ব । তারা তাকে অবকাশ দিলে তিনি দুই রাক'আত নামায পড়েন । তারপর বলেন, আল্লাহর কসম, যদি তোমরা ধারণা না করতে www.amarboi.org
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।