রিয়াদুস সালেহীন ৩১ বললেন, আমাদের পক্ষ থেকে মেজবানী কবুল করুন। কারণ যদি আবু বাক্র এসে পড়েন এবং তখনো পর্যন্ত আপনারা খাবার না খেয়ে থাকেন তাহলে তার থেকে আমাদের কষ্ট পোহাতে হবে। তবুও তারা খেতে অস্বীকার করলেন । আমি বুঝতে পারলাম যে, আজ আমার উপর তিনি চটে যাবেন। তারপর যখন আবু বাক্র এলেন, আমি সরে পড়লাম । তিনি জিজ্ঞেস করলেন £ তোমরা (মেহমানদের ব্যাপারে) কি করলে? ঘরের লোকেরা তাকে মেহমানদের না খেয়ে থাকার কথা জানিয়ে দিল । তিনি ডাক দিলেন £ হে আবদুর রহমান! আমি কোন সাড়া দিলাম না। তারপর আবার ডাক দিলেন $ হে আবদুর রহমান! তবুও আমি কোন জবাব দিলাম না । এবার তিনি ডাক দিলেন, ওরে নির্বোধ, আমি তোকে কসম দিয়ে বলছি, আমার কথা শুনে থাকলে চলে আয়। আমি বের হয়ে এলাম এবং বললাম, আপনার মেহমানদের জিজ্ঞেস করুন । তারা বললেন, যথার্থই, সে আমাদের কাছে খাবার এনেছিল। তিনি বললেন, তোমরা আমার জন্য অপেক্ষা করেছ! আল্লাহ্র কসম, আমি আজ রাতে খাবার খাব না। এ কথা শুনে তাঁরা সবাই বললেন, আল্লাহ্র কসম, আপনি না খেলে আমরাও খাব না। তখন তিনি বললেন, হায় আফসোস! জানি না তোমাদের কি হয়েছে, তোমরা আমাদের মেহমানদারি কবুল করছ না কেন? খাবার আন। অতঃপর খাবার আনা হল এবং আবু বাক্র (রা) খাবারে নিজের হাত রাখলেন, তারপর বললেন ঃ বিসমিল্লাহ । আগেরটা (কসম খাওয়া) ছিল শয়তানের পক্ষ থেকে । অতঃপর তিনি আহার করলেন এবং অন্য সবাই আহার করলেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। এ হাদীসে উল্লেখিত “গুনসার” শব্দটির অর্থ নিরেট মূর্খ । আর “জাদ্দাআ” অর্থ তাকে যা তা বলল বা বকাবকি করল । তবে ”জাদৃউ” অর্থ কামড়ে দেয়া । আর “ইয়াজিদু আলাইয়্যা” অর্থ আমার উপর রাগ করবে। dle dt do dG IG IG LE Ys GP sl bes - Not 49 ন cAI 2 20 a MAA FMA 2 9 ANS ALAA CAST UPL L{HO- 50 ol al Gs Le IU Op wl dl 2 LSU Dds AL 9 SEIS Bale Se ১৫০৪ । আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমাদের আগের উম্মাতের মধ্যে অনেক “মুহাদ্দাস” হত । আমার উম্মাতের মধ্যে যদি কোন ব্যক্তি “মুহাদ্দাস” হয় তাহলে সে হবে উমার । ইমাম বুখারী এ হাদীস রিওয়ায়াত করেছেন। আর ইমাম মুসলিম আয়িশা (রা)-র সূত্রে এটি রিওয়ায়াত করেছেন । তাদের উভয়ের (বুখারী ও মুসলিম) রিওয়ায়াতে ইবনে ওয়াহ্্ব বলেছেন, মুহাদ্দাস তাদেরকে বলা হয় যাদের উপর আল্লাহর পক্ষ থেকে ‘ইলহাম’ হয়। 3 Al db Lt ds SL Lf) www.amarboi.org
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।