৩ রিয়াদুস সালেহীন তাদেরকে বারবার আরয করা হয়েছিল । আবদুর রহমান বললেন, আমি ভয়ে আত্মগোপন করেছিলাম । আবু বাক্র (রা) বললেন, ওহে নির্বোধ । তারপর তিনি যারপর নাই তাকে তিরস্কার করতে লাগলেন। অতঃপর তিনি (মেহমানদের বললেন), আপনারা তৃপ্তি সহকারে খেয়ে নিন। আল্লাহর কসম! আমি খাব না। আবদুর রহমান বললেন, আল্লাহর কসম, আমরা যখনি কোন লোকমা গ্রহণ করতাম তার নিচে থেকে তা আরো বেশি বেড়ে উপরে এসে যেত । এমনকি সবাই পেট ভরে আহার করল । এদিকে খাবার আগের চাইতে অনেক বেশি বেড়ে গেল । আবু বাক্র (রা) তা দেখে তার স্ত্রীকে বললেন, হে বনী ফিরাসের বোন, এ কি ব্যাপার! তিনি জবাব দিলেন $ না, না আমার চোখের শীতলতার (প্রশান্তি) শপথ! এ তো দেখছি এখন আগের চাইতে তিন শগুণ বেশি হয়ে গেছে! কাজেই আবু বাক্র তা থেকে খেলেন। তারপর বললেন ঃ তা (তার আগের কসমটি) ছিল শয়তানের পক্ষ থেকে । তারপর তিনি তা থেকে এক লোক্মা খেলেন এবং বাকি সবটুকু উঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। এঁ খাবারগুলি তার কাছে পড়ে রইল । একটি গোত্রের সাথে আমাদের সন্ধিচুক্তি ছিল। চুক্তির সময় শেষ হয়ে গিয়েছিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারজনকে গোয়েন্দা নিযুক্ত করলেন এবং (এই বারজনের) প্রত্যেকের সাথে কয়েকজন করে লোক ছিল। আল্লাহই জানেন তাদের প্রত্যেকের সাথে কতজন করে লোক ছিল । তারা সবাই এ খাবার পেট ভরে খেল। অন্য এক রিওয়ায়াতে বলা হয়েছে £ তখন আবু বাক্র (রা) কসম খেলেন যে, তিনি খাবার খাবেন না। তার স্ত্রীও কসম খেলেন যে, তিনিও খাবার খাবেন না । মেহমানরাও কসম খেলেন যে, তারাও খাবার খাবেন না যে পর্যন্ত না আবু বাক্র খাবার খান । এ অবস্থায় আবু বাক্র (রা) বলেন, এটা (কসম) ছিল শয়তানের পক্ষ থেকে কাজেই তিনি খাবার আনলেন তিনি নিজে খেলেন এবং মেহমানরাও খেলেন। তারা এক লোকমা খাবার উঠাতে না উঠাতেই তার নিচে দিয়ে তার চেয়ে বেশি হয়ে যেত । আবু বাক্র (তার স্ত্রীকে) বললেন, হে বনী ফিরাসের বোন, একি ব্যাপার! তিনি বললেন, আমার চোখের শীতলতার শপথ! এ তো দেখছি এখন আমাদের খাবার আগের চাইতে অনেক বেশি হয়ে গেছে। কাজেই সবাই খেলেন এবং (বাদবাকি) খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন যে, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্পাম তা থেকে খেয়েছেন। অন্য এক রিওয়ায়াতে আছে £ আবু বাক্র (রা) আবদুর রহমানকে বললেন, তুমি তোমার এই মেহমানদের দেখাশুনা কর। আমি একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি। আমার আসার আগেই তুমি এদের মেহমানদারি শেষ করে ফেলবে । কাজেই আবদুর রহমান বাড়ী চললেন এবং তার কাছে (অর্থাৎ ঘরে) যা কিছু ছিল মেহমানদের সামনে এনে হাযির করলেন। তিনি (মেহমানদের) বললেন, খেয়ে নিন। মেহমানরা জিজ্ঞেস করলেন, আমাদের গৃহস্বামী কোথায়? আবদুর রহমান বললেন, আপনারা খেয়ে নিন। তারা বললেন, আমাদের গৃহস্বামী না আসা পর্যন্ত আমরা খাব না। আবদুর রহমান www.amarboi.org
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।