রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ রিয়াদুস সালেহীন ইসমাঈল (আ) ফিরে এসে স্ত্রীকে জিন্তেস করলেন, তোমার কাছে কেউ কি এসেছিল? স্ত্রী বলল, হাঁ! আমার কাছে একজন সুন্দর সুঠাম বৃদ্ধ লোক এসেছিলেন। স্ত্রী বৃদ্ধের কিছু প্রশংসাও করল । তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে আমাদের জীবিকা ও ভরণপোষণ চলছে? আমি বললাম, আমরা বেশ ভালো আছি। ইসমাঈল (আ) জিজ্ঞেস করলেন, ভিনি ৰকি তোমাকে কোন উপদেশ দিয়েছেন? স্ত্রী বলল, হা! তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং ঘরের চৌকাঠ হিফাযাত করার হুকুম দিয়ে গেছেন। সব কথা শুনে ইসমাঈল (আ) বললেন, তিনি আমার পিতা আর তুমি ঘরের চৌকাঠ । তিনি আমাকে তোমার সাথে বৈবাহিক সম্পৰ্ক সুদৃঢ় রাখার নির্দেশ দিয়ে গেছেন। হযরত ইবরাহীম (আ) আল্লাহ্র ইচ্ছায় অনেক দিন পর্যন্ত আর আসেননি । একদা ইসমাঈল যমযম কূপের পাশের একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে বসে তার তীর ঠিক করছিলেন। এমন সময় হযরত ইবরাহীম (আ) আসলেন ইসমাঈল পিতাকে দেখে উঠে এগিয়ে গেলেন। অতঃপর যেভাবে পিতা পুত্রের সাথে এবং পুত্র পিতার সাথে সৌজন্য বিনিময় করে, তারাও তাই করলেন তিন বললেন £ হে ইসমাঈল! আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাঈল বললেন, আপনার প্রভু আপনাকে যে কাজের হুকুম করেছেন তা আঞ্জাম দিন। তিনি বললেন, তুমি আমাকে এ কাজে সাহায্য কর । পুত্র বললেন, হা আমি আপনাকে অবশ্যই সাহায্য করব । ইবরাহীম (আ) বললেন, আল্লাহ আমাকে এখানে একখানা ঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। একথা বলে তিনি একটি উচু টিলার দিকে ইশারা করে বললেন, এর চারদিকে ঘর নির্মাণ করতে হবে। অতঃপর তীরা*এই ঘরের ভিত্তি স্থাপন করলেন। ইসমাঈল পাথর বয়ে আনতেন, আর ইবরাহীম তা দিয়ে ভিত গীথতেন। চতুর্দিকের দেয়াল অনেকটা উঁচু হয়ে গেলে ইবরাহীম (আ) এই পাথরটি এনে (মাকামে ইবরাহীম) এর উপর দাড়িয়ে ভিত গীথতে থাকলেন আর ইসমাঈল (আ) পাথর এনে যোগান দিতে থাকলেন । পিতা-পুত্র উভয়ে ঘর নির্মাণ করার সময় প্রার্থনা করতে থাকলেন £ “হে আমাদের প্রভু! আমাদের এই প্রচেষ্টা ও পরিশ্রম কবুল করুন । আপনি সব কিছু শুনেন এবং জানেন ।” (সূরা আল বাকারা $ ১২৭) অন্য এক বর্ণনায় আছে $ ইবরাহীম (আ) ইসমাঈল ও তার মাকে সাথে করে বেরিয়ে পড়লেন। তাদের সাথে একটি পানির মশক ছিল । ইসমাঈলের মা মশকের পানি পান করতেন এবং সন্তানকে দুধ পান করাতেন। এভাবে তারা মক্কায় পৌছলেন। ইবরাহীম (আ) স্ত্রীকে একটা প্রকাণ্ড গাছের নিচে রেখে পরিবার-পরিজনদের কাছে রওয়ানা হলেন। ইসমাঈলের মা তার পেছনে পেছনে যেতে থাকলেন । অবশেষে ‘কাদা’ নামক স্থানে পৌছে তিনি পেছন থেকে স্বামীকে ডেকে বললেন, হে ইবরাহীম! আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন । তিনি বললেন, আল্লাহ্র কাছে রেখে যাচ্ছি । ইসমাঈলের মা বললেন, আমি আল্মাহ্র প্রতি সন্তুষ্ট । এ কথা বলে তিনি ফিরে আসলেন তিনি মশকের পানি পান করতে এবং বাচ্চাকে দুধ পান করাতে থাকলেন। এক সময় পানি ফুরিয়ে গেল । তিনি বললেন, আমাকে কোথাও গিয়ে খোজ নেয়া উচিৎ কাউকে দেখা যায় কিনা । www.amarboi.org

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।