রিয়াদুস সালেহীন ২৪৩ তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ পরিবর্তন করে। বাড়ি ফিরে এসে ইসমাঈল (আ) যেন কিছু অনুভব করতে পারলেন । তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কেউ এসেছিলেন ৰি? স্ত্ৰী ৰলল, হা, এরূপ একজন বৃদ্ধ লোক এসেছিলেন । তিনি আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলে আমি তাকে অবহিত করলাম । আমাদের সংসারযাত্রা কিভাবে চলছে তিনি তাও জিজ্ঞেস করলেন । আমি তাকে জানালাম যে, আমরা খুব কষ্ট-ক্লেশের মধ্যে দিনাতিপাত করছি । ইসমাঈল (আ) জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোন কথা বলে গেছেন! স্ত্রী বলল, হা! তিনি আমাকে আপনাকে সালাম পৌছাতে বলেছেন এবং আপনাকে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন। ইসমাঈল (আ) বললেন, তিনি আমার পিতা । তিনি তোমাকে পরিত্যাগ করতে আমাকে আদেশ দিয়েছেন। সুতরাং তুমি তোমার পরিবার-পরিক্সনের কাছে চলে যাও । পরে তিনি তাকে তালাক দিলেন এবং এ গোত্রেরই অন্য এক মেয়েকে বিবাহ করলেন। আল্লাহ্র ইচ্ছামত ইবরাহীম (আ) অনেক দিন আর এদিকে আসেননি এবং পরে তিনি আবার যখন আসলেন তখনও ইসমাঈলের সাথে দেখা হল না । পুত্রবধূর কাছে গিয়ে ইসমাঈলের কথা জিজ্ঞেস করলে সে বলল, তিনি আমাদের খাদ্যের সন্ধানে গিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছ? তিনি তাদের সাংসারিক ও অন্যান্য বিষয়ও জানতে চাইলেন । ইসমাঈলের স্ত্রী বললো, আমরা খুব ভালো এবং সচ্ছল অবস্থায় দিনযাপন করছি । একথা বলে সে মহান আল্লাহ্র প্রশংসা করল । ইবরাহীম (আ) জিজ্ঞেস করলেন ঃ তোমরা কি খাও? পুত্রবধূ বলল, গোশত । তিনি জিজ্ঞেস করলেন £ কি পান কর? সে বলল, পানি। তখন ইবরাহীম (আ) দুআ করলেন £ হে আল্লাহ! এদের জন্য গোশত ও পানিতে বরকত দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ সে সময় তাদের কাছে কোন খাদ্যশস্য ছিল না (অর্থাৎ উৎপাদন হতো না) । যদি থাকত তাহলে ইবরাহীম (আ) তাদের জন্য খাদ্যশস্যেও বরকতের দু'আ করতেন । এজন্যই মক্কা ছাড়া অন্য কোথাও শুধু গোশত আর পানির উপর নির্ভর করে কেউ জীবন ধারণ করতে পারে না৷ তবে কারো রুচি বা শারীরিক অবস্থার অনুকূল না হলে ভিন্ন কথা । অন্য এক বর্ণনায় আছে $ তিনি এসে জিজ্ঞেস করলেন $ ইসমাঈল কোথায়? তার স্ত্রী বলল, তিনি শিকারে গিয়েছেন। আপনি আসুন, কিছু পানাহার করুন । তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের খাদ্য-পানীয়ের ব্যবস্থা কি? পুত্রবধূ বলল, আমরা গোশত খাই এবং পানি পান করি। তিনি বললেন $ হে আল্লাহ! তাদের খাদ্য-পানিতে বরকত দিন। আবদুল্লাহ ইবনুল আব্বাস (রা) বর্ণনা করেন, আবুল কাসিম সান্ধাল্লপাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ইবরাহীম (আ)-এর দু‘আর বরকুতেই মকঙ্কাবাসীদের খাদ্য-পানীয়তে বরকত হয়েছে। ইবরাহীম (আ) বললেন £ তোমার স্বামী ফিরে আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তার ঘরের চৌকাঠ হিফাযাত করে । www.amarboi.org
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।