২৪২ রিয়াদুস সালেহীন মশক ভরে পানি রাখলেন । ইবনুল আব্বাস (রা) বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ইসমাঈলের মায়ের উপর আল্লাহ্র রাহমাত বর্ষিত হোক । যদি তিনি যমযমকে এ অবস্থায় রেখে দিতেন, অথবা তা থেকে যদি মশক ভরে পানি না রাখতেন তবে যমযম একটি প্রবহমান ঝর্ণায় পরিণত হত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ তিনি পানি পান করলেন এবং তার সন্তানকে দুধ পান করালেন । ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংস হয়ে যাওয়ার আশংকা করবেন না। কেননা এখানে আল্লাহ্র ঘরের স্থান নির্দিষ্ট আছে, যা এই ছেলে ও তার পিতা নির্মাণ করবেন । আল্লাহ এখানকার বাসিন্দাদেরকে ধ্বংস করেন না। এ সময়ে বাইতুল্লাহ্র স্থানটি ভূমি থেকে কিছুটা উঁচু অর্থাৎ টিলার মত ছিল । প্রাবন আসলে তা এর ডান ও বাম দিক দিয়ে প্রবাহিত হত । মা ও সন্তানের কিছু কাল এভাবে কেটে যাওয়ার পর ঘটনাক্রমে বানু জুরহুমের কাফিলা অথবা বানু জুরহুম গোত্রের লোক ‘কাদা’ নামক স্থানের পথ ধরে আসছিল। তারা মক্কার নিমতূমিতে এসে পৌছলে সেখানে কিছু পাখি বৃত্তাকারে উড়তে দেখে বলল, এসব পাখি নিশ্চয়ই পানির উপর চক্কর খাচ্ছে। আমরা তো এই মরুভূমিতে এসেছি অনেক দিন হল। কিন্তু কোথাও পানি দেখিনি । তারা এক বা দু'জন অনুসন্ধানকারীকে খোজ নেয়ার জন্য পাঠালো তারা গিয়ে পানি দেখতে পেল এবং ফিরে এসে তাদেরকে জানাল । কাফিলার লোকেরা অনতিবিলম্বে পানির দিকে চলে আসল । ইসমাঈলের মা তখন পানির কাছে বসা ছিলেন। তারা এসে তাকে বলল, আপনি কি আমাদেরকে এখানে এসে অবস্থান করার অনুমতি দেবেন? তিনি বললেন, হা । কিন্তু পানির উপর তোমাদের কোন মালিকানা স্বত্ প্রতিষ্ঠিত হবে না । তারা বলল, হা, তাই হবে। আবদুল্লাহ ইবনুল আব্বাস (রা) বর্ণনা করেন, নবী সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ইসমাঈলের মায়ের উদ্দেশ্য ছিল তাদের সাথে পরিচিত হয়ে একটা অস্তরংগ ও সহানুভূতি সম্পন্ন পরিবেশ গড়ে তোলা এ সকল লোক এসে এখানে বসতি স্থাপন করল এবং কাফিলার অন্যান্য লোকও তাদের পরিবার-পরিজনদেরকে ডেকে আনল । অবশেষে সেখানে যখন বেশ কয়েক ঘর বসতি গড়ে উঠলো, ইসমাঈলও যৌবনে পদার্পণ করলেন এবং তাদের নিকট থেকে আরবী শিখে নিলেন। তার স্বাস্থ্য-চেহারা ও সুরুচিপূর্ণ জীবন তারা খুবই পছন্দ করল । তিনি বড় হলে এঁ লোকেরা তাদের এক মহিলার সাথে তার বিবাহ দিলেন। ইতিমধ্যে ইসমাঈলের মা ইন্তিকাল করলেন। ইসমাঈলের বিবাহের পর ইবরাহীম (আ) তাঁর পরিত্যক্ত পরিজনকে দেখার জন্য (মক্কায়) আসলেন। তিনি ইসমাঈলকে বাড়িতে পেলেন না। তিনি পুত্রবধূর কাছে জিজ্ঞেস করলেন, ইসমাঈল কোথায়? সে বলল, খাদ্যের সংস্থান করার জন্য বাইরে গেছেন। অন্য বর্ণনায় আছে £ তিনি শিকারে বের হয়েছেন। ইবরাহীম (আ) তাদের জীবনযাত্রা ও সাংসারিক বিষয়াদি সম্পর্কে জানতে চাইলেন । পুত্রবধূ বলল, আময়া খুব খারাপ অবস্থায় আছি। কষ্ট-কঠোরতা ও সংকীৰ্ণতা আমাদেরকে ঘিরে ধরেছে। এসব কথা বলে সে অভিযোগ করল । তিনি বলেন $ তোমার স্বামী আসলে www.amarboi.org
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।