রিয়াদুস সালেহীন ২৪১ যাচ্ছিলেন এবং বলছিলেন, হে ইবরাহীম! আপনি আমাদেরকে এই জনপ্রাণীহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছেন? এখানে তো বন্ধু-বান্ধব ও পরিচিত পরিবেশ কিছুই নেই । তিনি তাকে একথা বারবার বলতে থাকলেন । কিন্তু ইবরাহীম (আ) তাঁর কথায় কোন জ্রক্ষেপ করলেন না । তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, আন্তাহ কি আপনাকে এটা করার নির্দেশ দিয়েছেন? ইবরাহীম (আ) বললেন $ হা । তখন ইসমাঈলের মা বললেন, তবে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। অতঃপর তিনি স্বস্থানে ফিরে আসলেন । ইবরাহীম আলাইহিস সালাম বিদায় হলেন। তিনি তাদের দৃষ্টি সীমার বাইরে ‘সানিয়াহ্' নামক স্থানে পৌছে কাবা ঘরের দিকে মুখ ফিরালেন এবং দুই হাত তুলে দু'আ করলেন $ “হে আমাদের প্রতিপালক! আমি পানি ও তরুলতাশূন্য উষর এক প্রান্তরে আমার সন্তানদের একটি অংশ তোমার মহাসম্মানিত ঘরের কাছে এনে বসবাসের জন্য রেখে গেলাম । অতএব তুমি লোকদের অস্তরকে এদের প্রতি অনুরক্ত করে দাও, ফলমূল থেকে এদেরকে খাবার দান কর, যেন তারা কৃতজ্ঞ ও শোকরকারী বান্দাহ হতে পারে।” (সূরা ইবরাহীম $£ ৩৭) ইসমাঈলের মা ইসমাঈলকে বুকের দুধ দিয়ে লালন-পালন করতে লাগলেন। তিনি মশকের পানি পান করতে থাকলেন। শেষে যখন পাত্রের পানি ফুরিয়ে গেল, তখন তিনি এবং তার সম্তান পিপাসায় কাতর হয়ে পড়লেন । তিনি দেখলেন তাঁর দুগ্ধপোষ্য শিশু পিপাসায় ছটফট করছে। তিনি তা সহ্য করতে না পেরে উঠে চলে গেলেন । সেখানে সাফা পাহাড়কে তিনি তার সবচেয়ে নিকটে দেখতে পেলেন। তিনি সাফা পাহাড়ে উঠে চারদিকে দৃষ্টি নিবদ্ধ করলেন উপত্যকার দিকে এই আশায় তাকালেন যে, কারো দেখা পাওয়া যায় কি না, কিন্তু কারো দেখা পেলেন না । তাই তিনি সাফা পাহাড় থেকে নেমে আসলেন নিম্ন উপত্যকায় এবং আপন কামিসের একদিক তুলে একজন ক্লান্ত-শ্রান্ত মানুষের ন্যায় দৌড়ে চললেন । অবশেষে উপত্যকা পেরিয়ে মারওয়া পাহাড়ের পাদদেশে পৌছে তাতে আরোহণ করলেন । পাহাড়ের উপর দাড়িয়ে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখলেন কাউকে দেখা যায় কি না, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনিভাবে তিনি দুই পাহাড়ের মাঝখানে সাতবার দৌড়ালেন। আবদুল্লাহ ইবনুল আব্বাস (রা) বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ এ কারণেই লোকেরা (হজ্জের সময়) উভয় পাহাড়ের মধ্যে দৌড়িয়ে (সাঈ করে) থাকে ইসমাঈলের মা (যখন শেষবারের মত) দৌড়ে মারওয়া পাহাড়ে উঠলেন তখন একটা শব্দ শুনতে পেলেন। তিনি নিজেকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার আওয়াজ শুনতে পেলাম যেন । এরপর তিনি শব্দের প্রতি কান খাড়া করলেন। তিনি আবার শব্দ শুনতে পেলেন এবং মনে মনে বললেন ঃ তুমি আমাকে আওয়াজ শুনালে। হয়তো তোমার কাছে আমার বিপদের কোন প্রতিকার আছে। হঠাৎ তিনি (বর্তমান) যমযমের কাছে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। ফেরেশতা তার পায়ের গোড়ালি দিয়ে অথবা (রাবী) বলেছেন তার ডানা দিয়ে মাটি খুঁড়লে পানি উপচে বের হল । তিনি এর চারপাশে বাধ দিলেন এবং অঞ্জলি ভরে মশকে পানি ভরতে লাগলেন। তিনি তো মশকে পানি ভরছিলেন এদিকে পানি উথলিয়ে পড়তে থাকল । অন্য বর্ণনায় আছে, তিনি www.amarboi.org
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।