রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ২৩৫ প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন না? আপনি কি দেখছেন না আমাদের কি অবস্থা হয়েছে এবং আমাদের দুঃখ-দুর্দশা কোন পর্যায়ে পৌছেছে? আদম (আ) বলবেন $ আমার প্রভু আজকের দিন এত ক্রোধান্বিত হয়েছেন, ইতিপূর্বে কখনও এরূপ ক্রোধাববিত হননি এবং পরেও কখনও এরূপ ক্রোধাতিত হবেন না। তিনি আমাকে একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি সে নির্দেশ অমান্য করেছি । হায় আমার কি হবে! হায় আমার কি হবে! হায় আমার কি হবে! তোমরা অন্য কারো কাছে যাও । তোমরা বরং নূহের কাছে যাও । তাই তারা নূহ (আ)-এর কাছে ছুটে গিয়ে বলবে, হে নূহ (আ)! আপনি পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ আপনাকে শোকরগোজার বান্দাহ উপাধি দিয়েছেন:। আপনি কি আমাদের অবস্থা দেখছেন না? আপনি কি দেখছেন না, আমাদের দুর্দশা কি চরম সীমায় পৌছে গিয়েছে? আপনি কি আমাদের জন্য আপনার প্রভুর কাছে সুপারিশ করবেন না? তিনি বলবেন £ আজ আমার প্রভু এত ক্রোধাববিত যে, ইতিপূর্বে কখনো এরূপ ক্রোধাববিত হননি এবং এরপর কখনও এরূপ ক্রোধাত্বিত হবেন না। আমার একটি দু'আ করার অধিকার ছিল । আমি আমার জাতির বিরুদ্ধে সে দু'আ করেছি। ফলে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। হায় আমার কি হবে! হায় আমার কি হবে! হায় আমার কি হবে! তোমরা অন্য কারো কাছে যাও । তোমরা বরং ইবরাহীমের কাছে যাও । তারা ইবরাহীম (আ)-এর কাছে গিয়ে বলবে, হে ইবরাহীম (আ)! আপনি আল্লাহ্র নবী; পৃথিবীবাসীর মধ্যে আপনিই তার খলীল (প্রিয় বন্ধু) । আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি আমাদের দুরবস্থা দেখছেন না? তিনি তাদেরকে বলবেন £ আমার প্রতিপালক আজ এত ক্রোধান্বিত যে, ইতিপূর্বে তিনি এরূপ ক্রোধাব্বিত হননি এবং পরেও কখনও এরূপ ক্রোধান্বিত হবেন না। আমি তিনটি মিথ্যা কথা বলেছিলাম (তাই আমি লজ্জিত) । আমার কি হবে! আমার কি হবে! আমার কি হবে! তোমরা অন্য কারো কাছে যাও । বরং তোমরা মূসার কাছে যাও । তখন লোকেরা মূসা (আ)-এর কাছে এসে বলবে, হে মূসা (আ)! আপনি আল্লাহ্র রাসূল । মানবজাতির মধ্যে আপনাকে আল্লাহ তার রিসালাত ও তার সাথে কথা বলার সুযোগ দিয়ে সশ্মানিত করেছেন। আপনি কি আমাদের মুক্তির জন্য আপনার প্রভুর কাছে সুপারিশ করবেন না? আপনি কি দেখছেন না আমরা কি দুর্দশার মধ্যে পড়ে আছি? তিনি বলবেন $ আজ আমার প্রভু এত ক্রোধাবিত হয়েছেন যে, ইতিপূর্বে তিনি আর কখনও এত ক্রোধাৰিত হননি এবং পরেও আর কখনও এরূপ ক্রোধাবিত হবেন না। তাছাড়া আমি একটি লোককে হত্যা করেছিলাম । অথচ তাকে হত্যা করার নির্দেশ আমার জন্য ছিল না। হায়, আমার কি হবে! হায়, আমার কি হবে! হায়, আমার কি হবে? তোমরা অন্য কারো কাছে যাও । তোমরা বরং ঈসার কাছে যাও । তাই তারা ঈসা (আ)-এর কাছে গিয়ে বলবে, হে ঈসা (আ)! আপনি আল্লাহ্র রাসূল এবং তার কালেমা যা তিনি মারইয়ামকে দিয়েছিলেন। আর আপনি রূহুল্লাহ (তার দেয়া রূহ) । www.amarboi.org

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।