রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

'রিয়াদুস সালেহীন ২০১ সমান এবং একদিন হবে এক সপ্তাহের সমান এবং অবশিষ্ট দিনগুলো তোমাদের এই দিনের মতই দীর্ঘ হবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! এক বছরের সমান দীর্ঘ দিনটিতে কি এক দিনের নামাযই আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বলেন ঃ না, বরং অনুমান করে নামাযের সময় ঠিক করে নিতে হবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! পৃথিবীতে দাজ্জাল কত দ্রুত গতিসম্পন্ন হবে? তিনি বলেন, বাতাস তাড়িত মেঘের মত দ্রুত গতিসম্পন্ন হবে। সে এক সম্পৃদায়ের কাছে আসবে এবং তাদেরকে নিজের দিকে আহ্বান করবে । তারা তার প্রতি ঈমান আনবে এবং তার হুকুমের অনুগত হবে। সে আসমানকে নির্দেশ দিলে তা তাদের উপর বৃষ্টি বর্ষণ করবে এবং সে যমীনকে হুমুক দিলে তা উদ্ভিদ উৎপাদন করবে । তাদের গৃহপালিত জত্তুগুলো সন্ধ্যায় বাড়ি ফিরবে পূর্ধের তুলনায় সুউচ্চ কুঁজ, দুধের লম্বা বাট এবং স্ষীত দেহ নিয়ে। অতঃপর সে আর এক সম্পৃদায়ের কাছে আসবে এবং তাদেরকে নিজের দিকে আহ্বান করবে । তারা তার আহ্বান প্রত্যাখ্যান করবে । দাজ্জাল তাদের কাছ থেকে চলে যাবে। তারা অচিরেই অজন্বা ও দুর্ভিক্ষে পতিত হবে এবং তাদের হাতে ধন-সম্পদ কিছুই অবশিষ্ট থাকবে না । দাজ্জাল এক বিধ্বস্ত এলাকা দিয়ে অতিক্রম করার সময় (এ এলাকাকে লক্ষ্য করে) বলবে, তোমার খনিজ সম্পদরাজি বের করে দাও । সাথে সাথে এলাকার ধন-সম্পদ মধু মক্ষিকার ন্যায় তার অনুসরণ করবে । অতঃপর সে পূর্ণ বয়স্ক এক যুবককে আহ্বান করবে (এবং সে তাকে অস্বীকার করবে) দাজ্জাল তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করবে। অতঃপর টুকরা দুটোকে পৃথকভাবে একটি তীরের পাল্লা পরিমাণ দূরত্বে রাখবে । অতঃপর সে তাকে ডাকবে এবং টুকরা দুটো চলে আসবে। তার চেহারা তখন প্রফুল্ল ও হাস্যময় হবে। ইত্যবসরে আল্লাহ তা'আলা মাসীহ ইবনে মারইয়াম (আ)-কে পাঠাবেন । তিনি দামিশকের পূর্ব অংশে সাদা মিনারের উপরে হালকা জাফরানী (হলুদ) রং-এর কাপড় পরিহিত অবস্থায় দুই ফেরেশতার পাখায় ভর দিয়ে নেমে আসবেন যখন তিনি মাথা নত করবেন তখন মনে হবে যেন তার মাথা থেকে মুক্তার মৃত পানির বিন্দু টপকাচ্ছে। যখন তিনি মাথা উঠাবেন তখনও তার মাথা থেকে মোতির দানার মত ঝয়ছে বলে মনে হবে। যে কাফিরের গায়ে তার নিঃশ্বাস লাগবে সে মারা যাবে । তার দৃষ্টি যতদূর যাবে তার নিঃশ্বাসও ততদূরে পৌঁছবে । তিনি দাজ্জালকে পিছু ধাওয়া করবেন এবং লুদ্দ নামক স্থানে তাকে হত্যা করবেন।> অতঃপর ঈসা (আ) এ সব লোকের কাছে আসবেন যাদেরকে আল্লাহ দাজ্জালের অনাসৃষ্টি থেকে নিরাপদ রেখেছেন । তিনি তাদের চেহারা থেকে মলিনতা দূর করবেন এবং জান্নাতে তাদের যে মর্যাদা হবে তা বর্ণনা করবেন। ইত্যবসরে আল্লাহ ঈসা (আ)-এর কাছে এই মর্মে নির্দেশ পাঠাবেন £ঃ আমি এমন একদল ১. লুদ্দ (,)৭d৭) নামক স্থানটি ফিলিস্তীনে অন্যায়ভাবে প্রতিষ্ঠিত ইহুদী রাষ্ট্র ইসরাঈলের রাজধানী তেলআবিব থেকে ছয় মাইল দূরে অবস্থিত । ইহুদীরা এখানে একটি বিরাট আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করেছে। www.amarboi.org

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।