রিয়াদুস সালেহীন ৪র্থ খণ্ড
/ ২৬৫
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ১৮৭ (রা)-র সাথে মিলিত হলেন। তারা তীকে জানালেন, সিরিয়ায় মহামারী ছড়িয়ে পড়েছে। আবদুল্লাহ ইবনুল আব্বাস (রা) বলেন, তখন উমার আমাকে বললেন, সর্বপ্রথম হিজরাতকারী মুহাজিরদেরকে আমার কাছে ডেকে আন । অতএব আমি তাদেরকে ডেনে আনলাম । তিনি তাদের সাথে পরামর্শ করলেন এবং বললেন, সিরিয়ায় মহামারী ছড়িয়ে পড়েছে। সিদ্ধান্ত গ্রহণে তাদের মধ্যে মতভেদ দেখা দিল। একদল বললেন, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন, ফিরে যাওয়া ঠিক হবে না। অন্যরা বললেন, আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং আরো অনেকে রয়েছেন। তাদেরকে নিয়ে মহামারীগ্রস্ত এলাকায় যাওয়া ঠিক হবে না । উমার (রা) বললেন, তোমরা উঠে যাও । অতঃপর তিনি আবদুল্লাহ ইবনুল আব্বাসকে বললেন, আনসারদেরকে ডাক । অতএব আমি তাদেরকে ডেকে আনলাম । তিনি তাদের সাথে পরামর্শ করলেন, তারাও মুহাজিরদের পথ অনুসরণ করলেন। তাদের মতই আনসারগণও সিদ্ধান্ত নিতে মতভেদ করলেন উমার (রা) বললেন, তোমরা আমার কাছ থেকে চলে যাও । অতঃপর তিনি বললেন, কুরাইশ মুহাজিরদের মধ্যে যারা মক্কা বিজয়ে শরীক হয়েছিল তাদেরকে ডাক । অতএব আমি তাদেরকে ডেকে আনলাম । তাদের মধ্যে দুইজন লোকও মতভেদ করেননি । সবাই একবাক্যে বললেন, লোকদের নিয়ে মহামারী আক্রান্ত এলাকায় না গিয়ে বরং ফিরে যাওয়াকেই আমরা সমীচীন মনে করি। উমার (রা) ঘোষণা করলেন, আমি সকালবেলা রওয়ানা হবো । লোকেরা যখন সকাল বেলা রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ (রা) বললেন, আল্লাহ্র নির্ধারিত তাকদীর থেকে আপনি পলায়ন করছেন? উমার (রা) বললেন, হে আবু উবাইদা! তুমি ছাড়া অন্য কেউ যদি এরূপ কথা বলত তবে উপযুক্ত মনে করতাম । কিন্তু উমার (রা) আবু উবাইদা (রা)-র এই ভিন্ন মত ভালো মনে করলেন না। যাই হোক, তিনি বললেন, হা, আমরা আল্লাহ্‌র নির্ধারিত তাকদীর থেকে আল্লাহ্র নির্ধারিত তাকদীরের দিকে পলায়ন করছি। দেখ! তোমার কাছে যদি উট থাকে, তা নিয়ে কোন মাঠ বা উপত্যকায় তুমি চরাতে যাও, আর সেই উপত্যকায় যদি দুটো অংশ থাকে একটি সবুজ-শ্যামল এবং অপরটি মরুময় ও ঘাস-পাতাহীন। এখন বলো দেখি! যদি তুমি সবুজ-শ্যামল অংশে উট চরাও তবে কিতা আল্লাহ্‌র নির্ধারিত তাকদীর হবে না? অথবা ঘাস-পাতাহীন অংশে যদি তোমার উট চরাও তাও কি আল্লাহ্র নির্ধারিত তাকদীর নয়? আবদুল্লাহ ইবনুল আব্বাস (রা) বলেন, ইতিমধ্যে আবদুর রহমান ইবনে আওফ (রা) এসে হাজির হলেন। কোন প্রয়োজনে তিনি এতক্ষণ অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, এ ব্যাপারে আমার কিছু জানা আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামকে বলতে শুনেছি £ “যখন তোমরা কোন এলাকায় মহামারী ছড়িয়ে পড়ার খবর পাবে তখন সে. এলাকার দিকে পা বাড়াবে না। অপরদিকে কোন এলাকায় মহামারীর প্রাদুর্ভাব হলে এবং তোমরা সেখানেই থাকলে এই www.amarboi.org

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।