পত্রিকা প্রকাশ : ১৯৯১ সালে জানুয়ারি মাসে তাঁর সম্পাদনায় সিলেট শহর থেকে মাসিক শাহজালাল নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। স্বল্প সময়ে সিলেট অঞ্চলে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেও ১৯৯৩ সালে নানা কারণে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। প্রকাশিত গ্রন্থ: ১. আল কাউলুল মাকবুল ফী মীলাদির রাসূল ২. দোয়ায়ে মাসনুনা ও তেত্রিশ আয়াতের ফযীলত ৩. মাসআলায়ে উশর: প্রেক্ষিত বাংলাদেশ ৪. দুরূদ শরীফের ফযীলত ও ওযীফা ৫. যিয়ারতে মদীনা মুনাওয়ারা (ফযীলত ও নিয়ম) ৬. আসহাবে বদর ৭. ওযীফা ৮. হজ্জ ও যিয়ারত (সংক্ষিপ্ত আহকাম ও নিয়ম) ৯. হাদিয়াতুল লাবীব ফী নাবযাতিম মিন সীরাতিন নাবিয়্যিল হাবীব ১০. যাখীরাতুল আহাদীসিল আরবাঈন ফী ফাদায়িলি সায়্যিদিল মুরসালীন ১১. কানযুল আহাদীসিল আরবাঈন ফী মানাকিবি আহলি বাইতিন নাবিয়্যিল আমীন ১২. তুহফাতুল লাবীব ফী আসানীদিল হাবীব ১৩. আত তুহফাতুল লাতীফাহ ফী আহাদীসিল মুসালসালাতিল মুনীফাহ ১৪. দালাইলুল খাইরাত (তাহকীক ও বিন্যাস) ১৫. আল হিযবুল আযম (তাহকীক) ১৬. সীরাতে হাবীবে খোদা ১৭. দরসে হাদীস (১) ১৮. সালাতুত তারাবীহ হিফযুল কুরআন মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা : ২০০০ সালে থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া মাদরাসা সংলগ্ন স্থানে তিনি জমি μয় করে একটি হিফযুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এ মাদরাসার নামকরণ করা হয় থানাবাজার হাবিবিয়া হিফযুল কুরআন মাদরাসা। ২০১১ সালে তিনি হিফযুল কুরআন মাদরাসার সাথে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। উলেস্নখ্য যে, ২০০০ সালে হিফযুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠার পর তিনি থানাবাজার দাখিল মাদরাসার দুইটি একাডেমিক ভবন, শিক্ষক মিলনায়তন, সুপার ও অফিস সহকারীর পৃথক দু'টি অফিস রুম, ছাত্রীদের জন্য পৃথক টয়লেট এবং নামাজের কক্ষ নির্মাণ করে দেন। এ সময় মাদরাসার পুরাতন ছোট মসজিদের স্থলে বৃহৎ পরিসরে মসজিদ নির্মাণ করেন। সংসার জীবন : সংসার জীবনে তিনি চার পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।
প্রচ্ছদ : দিনার মিনহাজ