য় খতমে কুরআনের ক্ষেত্রে ভুল বশত: কোন আয়াত বা সূরা বাদ পড়ে গেলে স্মরণ হওয়া মাত্র পড়ে নিতে হবে। সেই সাথে তারতীব বা ধারাবাহিকতা রক্ষার্থে পরবর্তী আয়াতসমূহও পড়ে নেবে। য় খতম তারাবীহ'র ইমাম মনোনয়নের ক্ষেত্রে কেবল সুন্দর কণ্ঠস্বর নয় বরং আমল, আখলাক, পরহেজগারি ও বিশুদ্ধ তিলাওয়াতের দিকে খেয়াল রাখা একান্তই দরকার। য় তারাবীহ নামাযে তাড়াহুড়ো করা, অতি দ্রুত এবং অস্পষ্ট তিলাওয়াত করা, কম সময়ে নামায শেষ করার প্রতিযোগিতা করতে গিয়ে নামাযের আহকামসমূহ যথাযথ আদায় না করা চরম নিন্দনীয় এবং মাকরূহ। য় কোন কারণে তারাবীহ নামায বাতিল বলে গণ্য হলে সুবহে সাদিক পর্যন্ত তা আদায়ের সুযোগ থাকে। ফজরের সময় শুরু হয়ে গেলে তারাবীহ কাযা আদায় করার অবকাশ থাকে না। তবে কারো কারো মতে পরের রাতে তারাবীহ'র পূর্ব পর্যন্ত কাযা আদায় করার সুযোগ থাকে। য় যথাযত ওজর ছাড়া তারাবীহ নামায বসে আদায় করা মাকরূহ। কেননা তারাবীহ অন্য নফল নামাযের মতো নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। য় তারাবীহ নামাযে প্রতি চার রাকাত পর পর চার রাকাত নামায আদায়ের সমপরিমাণ সময় বিশ্রাম করা মুস্তাহাব। তবে মুসলিস্ন গণের কষ্ট হবে কিংবা এ কারণে μমশ জামাত ছোট হবার সম্ভাবনা থাকলে এরচেয়ে কম সময় বিশ্রাম নেবেন। য় বিশ্রাম বা বিরতির সময় কী করবে তা মুসলিস্ন র ইচ্ছাধীন। চাইলে চুপচাপ বসে থাকবে। অথবা নফল নামায, তিলাওয়াত, তাসবীহ-তাহলীল, দুরূদ শরীফ পাঠের মাধ্যমে
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।