সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

য় তারাবীহ নামাযে কুরআন শরীফ খতম পূর্ণ মাসে করা উত্তম। কেউ কেউ ২৭ তারিখ খতম শেষ করা পছন্দ করেছেন। তবে শরঈ ওজর ব্যতীত ২১ তারিখের পূর্বে খতম শেষ করা মাকরূহ। খতম পূর্ণ হয়ে গেলেও অবশিষ্ট রাতসমূহে তারাবীহ আদায় করতে হবে। য় তারাবীহ চার রাকাত করে পড়া যায়, তবে দুই রাকাত করে পড়া উত্তম। দুই রাকাতের নিয়ত করে ভুলবশত: কিংবা ইচ্ছাকৃতভাবে চার রাকাত পড়ে নিলে জায়িয হবে। য় পুরো রামাদানের তারাবীহ নামাযে একবার কুরআন শরীফ খতম করা সুন্নাত। অলসতা কিংবা অবহেলা করে তা পরিত্যাগ করা মোটেই উচিত নয়। য় তারাবীহ নামাযে খতম করার সময় সম্পূর্ণ কুরআন শরীফে একবার বিসমিল্ল াহির রাহমানির রাহীম জোরে পড়তে হবে। কারণ ইহা কুরআন শরীফের একটি স্বতন্ত্র আয়াত। তাই বিসমিল্লাহ জোরে না পড়লে ইমাম সাহেবের খতম আদায় হয়ে যাবে ঠিকই, তবে মুসলিস্নগণ এক আয়াত কম শোনার কারণে পূর্ণ খতমের সাওয়াব থেকে বঞ্চিত হবেন। য় তারাবীহ জামাত সুন্নাতে কিফায়া। তাই কোন মহল্ল ায় জামাতের ব্যবস্থা না করলে মহল্লাবাসি সকলেই গোনাহগার হবে। য় মহল্ল ায় জামাতে তারাবীহ আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও বাড়িতে একাকী আদায় করা জায়িয হবে। তবে জামাতের ফযীলত ও সাওয়াব থেকে বঞ্চিত হবে। তাই বাড়িতে একাকী না আদায় করে মসজিদে জামাতে আদায় করা উত্তম। য় কুরআন শরীফ খতমের ক্ষেত্রে সূরা নাস পাঠের মাধ্যমে খতম শেষ করা জায়িয আছে। তবে সূরা বাকারার প্রথম থেকে মুফলিহুন পর্যন্ত পড়ে খতম শেষ করা উত্তম।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।