য় তারাবীহ নামায কেবল রামাদানের জন্য খাস বা নির্ধারিত। তাই কাযা, নফল, মানত ইত্যাদি রোযার ক্ষেত্রে তারাবীহ প্রজোয্য নয়। য় তারাবীহ নামায বিত্র নামাযের আগে আদায় করতে হবে। তবে অনিবার্য কোন কারণে বিত্র আগে পড়া হয়ে গেলে সাথে সাথেই তারাবীহ আদায় করে নিতে হবে। মারাকিউল ফালাহ কিতাবের ভাষ্য মতে তারাবীহ বিত্র'র আগে ও পরে উভয় অবস্থায় পড়া জায়িয। তবে আগে পড়া উত্তম। য় একবার নিয়ত করে একই সাথে বিশ রাকাত তারাবীহ আদায় করলে নামায শুদ্ধ হবে। তবে প্রতি দুই রাকাতে নিয়ত করা উত্তম। য় একই মসজিদে পর পর দুইবার তারাবীহ জামাত করা মাকরূহ। য় একই ইমামের জন্য স্বতন্ত্র দুই তারাবীহ জামাতে ইমামতি করা জায়িয নয়। তবে মুক্তাদির জন্য এক মসজিদে ইশা এবং তারাবীহ জামাতে আদায় করে অন্য মসজিদে তারাবীহ জামাতে অংশ নেয়া জায়িয আছে। কিন্তু এক্ষেত্রে প্রথম জামাতে বিত্র আদায় না করে দ্বিতীয় জামাতে আদায় করতে হবে। য় কেবল রামাদান মাসে জামাতের সাথে তারাবীহ আদায়ের পর তিন রাকাত বিত্র জামাতে পড়ার নিয়ম রয়েছে। কেননা সাহাবায়ে কিরাম এরূপ করেছেন। তবে রামাদান ছাড়া অন্য সময়ে বিত্র নামায জামাতে আদায় করার নিয়ম নেই। য় জামাতে তারাবীহ পড়ার পর মসজিদে জামাতের সাথে বিত্র আদায় কিংবা ঘরে গিয়ে একাকী বিত্র আদায় করা জায়িয আছে। তবে জামাতে আদায় করাই উত্তম।
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।