তারাবীহ নামায সম্পর্কে কয়েকটি জরুরি মাসআলা রামাদান মাসে রাতের বেলা তারাবীহ নামায আদায় করা সুন্নাতে মুআক্কাদা। হুকুমের দিক থেকে সুন্নাতে মুআক্কাদা হলো ওয়াজিবের সমপর্যায়ের। তাই তারাবীহ নামাযের বিস্তারিত মাসআলা মাসাঈল প্রত্যেক মুসলমানের জানা অবশ্য কর্তব্য। আশা করি সবাই সচেষ্ট হবেন। তারাবীহ নামায সম্পর্কিত প্রাথমিক এবং জরুরি কয়েকটি মাসআলা নিম্নে উলেস্ন খ করা হলো। য় পূর্ণ মাস ব্যাপী তারাবীহ নামায আদায় করা সুন্নাতে মুআক্কাদা। তাই কেউ শরীয়ত সমর্থিত বিশেষ ওজর ছাড়া যদি তারাবীহ নামায না পড়ে কিংবা কয়েকদিন পড়ে আর কয়েকদিন ছেড়ে দেয় তবে গোনাহগার হবে। য় মুসলমান পুরুষ মহিলা সবার জন্য তারাবীহ নামায সুন্নাতে মুআক্কাদা। পুরুষের জন্য মসজিদে জামাতের সাথে তারাবীহ আদায় করা উত্তম। তবে ঘরে একাকী আদায় করাও জায়িয আছে। আর মহিলাদের জন্য অন্য নামাযের মত নিজ ঘরে তারাবীহ আদায় করাই উত্তম। য় তারাবীহ জামাত শুরু হবার পর কেউ মসজিদে এলে প্রথমে একাকী ইশার ফরয আদায় করবে, তারপর তারাবীহ জামাতে শরীক হবে। এ ক্ষেত্রে তারাবীহ'র ছুটে যাওয়া রাকাতসমূহ প্রতি চার রাকাত পর পর যে বিরতি হয় সম্ভব হলে সেসময় আদায় করে নেবে। আর সম্ভব না হলে বিত্র নামাযের পর আদায় করবে। য় তারাবীহ নামায শেষ হবার পর যদি জানা যায় যে ইশার ফরয নামায কোন কারণে শুদ্ধভাবে আদায় হয় নি তবে ইশার ফরয এবং তারাবীহ পুণরায় আদায় করতে হবে।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।