সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

পর্যালোচনা ইমাম তাবারানী (২৬০- ৩৬০ হিজরি) রাহিমাহুল্লাহ আল মু'জামুস সাগীর কিতাবের প্রথম খণ্ডে এই হাদীস বর্ণনা করে বলেছেন - لا يروى عن جابر بن عبد االله الا بهذا الإسناد অর্থাৎ এই একটিমাত্র সনদ ছাড়া অন্য কোন সনদে হাদীসটি বর্ণিত হয় নি। সাহাবী হযরত জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বহুসংখ্যক ছাত্রের মধ্যে কেবলমাত্র একজন ঈসা ইবন জারিয়া এই হাদীস তাঁর কাছ থেকে বর্ণনা করেছেন। অন্য কেউই করেন নি। ইমাম ইয়াহইয়া ইবন মাঈন, ইমাম আবু দাউদ প্রমুখ ঈসা ইবন জারিয়াকে দাঈফ বলেছেন। ইমাম ইবনু আদী (২৭৭-৩৬৫ হিজরি) ঈসা ইবন জারিয়া থেকে বর্ণিত বিশ রাকাত তারাবীহ সম্পর্কিত উলিস্ন খিত হাদীস এবং অন্যান্য কয়েকটি হাদীস উলেস্নখ করে বলেছেন- لكها غري حمفوظ অর্থাৎ এসবের কোনটিই মাহফুয বা সংরক্ষিত নয়১ তাই উলিস্নখিত হাদীসটি দাঈফ বা দুর্বল। সুতরাং একটি সহীহ হাদীসের মনগড়া ব্যাখ্যা আর দাঈফ বা দুর্বল সনদে বর্ণিত হাদীসের উপর ভিত্তি করে তারাবীহ নামায আট রাকাতই সুন্নাত, এর বেশি পড়া জঘন্য বিদআত ইত্যাদি লাগামহীন বক্তব্য ও ফতোওয়া প্রদান গোমরাহিরই নামান্তর। ১ ইমাম ইবনু আদী- আল কামিল ফী দুআফাইর রিজাল ৫ : ৩৪৯। দ্রষ্টব্য : উম্মুল মু'মিনীন হযরত আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ৫৮ হিজরিতে মদীনা শরীফে ইন্তিকাল করেছেন। আর সায়্যিদিনা জাবির ইবন আবদল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ৭৮ হিজরিতে ইন্তিকাল করেছেন। বিদআতের প্রতি কঠোর হুসিয়ারিমূলক দু'টি হাদীসের বর্ণনাকারিও হলেন হযরত আইশা ও হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুমা। যদি আট রাকাতের বেশি তারাবীহ বিদআত হতো তবে তাঁরা দু'জন কোন আপত্তি ছাড়াই তা মেনে নিতেন? হাফিয ইবনু তাইমিয়া পরিস্কার বলেছেন- মুহাজির আনসার কোন সাহাবীই বিশ রাকাত তারাবীহ'র বিষয়ে কোন আপত্তি উত্থাপন করেন নি। যারা হযরত আইশা ও হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত হাদীস দ্বারা আট রাকাত তারাবীহ'র দলিল পেশ করেন এবং বলেন, আট রাকাতের বেশি নিন্দনীয় বিদআত তারা বিষয়টি একটু ভেবে দেখবেন।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।