সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

মূলতঃ রামাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নফল ইবাদাতের পাশাপাশি বেশি বেশি নামায আদায় করতেন। এ প্রেক্ষিতেই তাবিঈ আবু সালামা আম্মাজান আইশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চেয়েছেন যে, রামাদানে নবীজি তাহাজ্জুদ বেশি পড়তেন কি না। এরই উত্তরে তিনি জানিয়েছেন নবীজি রামাদান এবং অন্য মাসে তাহাজ্জুদ আট রাকাতই আদায় করতেন। এই হাদীস দ্বারা আট রাকাত তারাবীহই সুন্নাত প্রমাণ করতে গিয়ে কেউ কেউ বলেন, রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্‌র ছাড়া যে আট রাকাত কিয়ামুল লাইল নামায আদায় করতেন রামাদানে এর নাম তারাবীহ; আর রামাদান ব্যতিত অন্যান্য মাসে এর নাম তাহাজ্জুদ। তাদের এই ব্যাখ্যা মেনে নিলে দু'টি বিষয় সামনে চলে আসে। প্রথমত: রামাদান এবং অন্যান্য মাসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল নামায একই পরিমান আদায় করে থাকেন তবে সহীহ সনদে বর্ণিত রামাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বেশি বেশি নামায আদায় করতেন মর্মে যে বর্ণনাসমূহ রয়েছে এগুলোর কোন অর্থই থাকছে না। দ্বিতীয়ত: যদি ধরে নেয়া হয় রামাদানে তারাবীহ আট রাকাত আর অন্যান্য মাসে তাহাজ্জুদ আট রাকাত আদায় করতেন। তাহলে বুঝা যাচ্ছে রামাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তারাবীহ আদায় করতেন, তাহাজ্জুদ আদায় করতেন না। ভেবে দেখার বিষয় যে, একথা দ্বারা পরোক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজিব তরককারি প্রমাণ করা হয়ে যাচ্ছে। কারণ কুরআনুল কারীমের ফরমান মতে রামাদান ও অন্যান্য মাসে রাতে তাহাজ্জুদ আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

ً

ًًٍ

ًٍٰ

ًً

ً

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।