সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

مَا اكَنَ يَزِْدُ رََضَانَ وَلاَ يفَِريِْهِ অর্থাৎ রামাদান এবং রামাদান ব্যতিত অন্য মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত তাহাজ্জুদ এবং তিন রাকাত বিত্‌র আদায় করতেন। জানা বিষয় যে, রামাদান ব্যতিত বছরের অন্য এগারো মাসে তারাবীহ নামায আদায়ের বিধানই নেই। হযরত আইশা রাদিয়াল্লাহু আনহা তাঁর উত্তরে যেহেতু বলেছেন, রামাদান এবং অন্য মাসে নবীজি বিত্‌রসহ এগারো রাকাত আদায় করতেন। এতে পরিষ্কার যে, তিনি এখানে এমন কোন নামাযের কথা বলেছেন যা রামাদান এবং রামাদান ছাড়া অন্য মাসেও পড়া হয়। সুতরাং এই হাদীসে তাহাজ্জুদ নামাযের কথাই বলা হয়েছে। কারণ তাহাজ্জুদ রামাদান এবং অন্য মাসেও পড়া হয়। উলেস্নখ্য যে, হযরত আইশা রাদিয়াল্লাহু আনহার উক্ত বর্ণনা দ্বারা উদ্দেশ্য তারাবীহ নামায ধরে নিলে বুঝা যাচ্ছে রামাদান এবং বছরের অন্য মাসসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে রাতে বিত্‌র ছাড়া আট রাকাত নফল নামায আদায় করতেন। অথচ বাস্তবতা এমন ছিলো না। কারণ বুখারী শরীফে হযরত আইশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত অন্য হাদীসে রয়েছে রামাদানের শেষ দশকে নবীজি সারারাত জেগে বন্দেগি করতেন, এমনকি পরিবারবর্গকেও বন্দেগির জন্য জাগিয়ে দিতেন। ইমাম তিরমিযী, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম বাইহাকী প্রমুখ হাদীসের ইমামগণ নিজ নিজ কিতাবে সহীহ সনদে বর্ণনা করেছেন, অন্যান্য মাসের তুলনায় রামাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র ইবাদাত বন্দেগির মাত্রা বেড়ে যেতো। বিশেষ করে নামাযের গুণগত এবং সংখ্যাগত ব্যবধান বর্ধিত হতো।

ً

ًًٍ

ًٍٰ

ًً

ً

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।