যে, সে নামাযের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। (অর্থাৎ সে নামাযের সৌন্দর্য ও দীর্ঘতা বলে শেষ করা যাবে না)। অতঃপর তিনি তিন রাকাত বিত্র আদায় করতেন। আইশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ! আপনি কি বিত্র আদায়ের আগে ঘুমিয়ে পড়েন? বললেন, হে আইশা! আমার দু'চোখ নিদ্রামগ্ন হয় বটে, তবে কলব ঘুমায় না।১ পর্যালোচনা উলিস্নখিত হাদীস বুখারী, মুসলিম, সুনানে আরবা'সহ হাদীসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে। হাদীসটি নিঃসন্দেহে সহীহ। এ হাদীসে বিত্র ছাড়া বাকি আট রাকাত নামায তারাবীহ নাকি তাহাজ্জুদ ছিলো? যারা বলেন আট রাকাতের বেশি তারাবীহ পড়া বিদআত তারা মূলতঃ এই হাদীসকে দলিল হিসেবে উপস্থাপন করেন। এই হাদীসের শব্দাবলি স্পষ্টতই প্রমাণ করে হাদীসটি তাহাজ্জুদ নামায সম্পর্কেই বিবৃত হয়েছে। কেননা তাবিঈ আবু সালামা (২২-৯৪ হিজরি) আম্মাজান আইশা রাদিয়াল্লাহু আনহার কাছে রামাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র রাতের নামায কেমন ছিলো জানতে চেয়েছেন। প্রশ্নে যদিও কোন নামায সেটি পরিষ্কার নয়; কিন্তু হযরত আইশা রাদিয়াল্লাহু আনহার উত্তর থেকে স্পষ্ট হয় তিনি তাহাজ্জুদের কথাই বলেছেন। কারণ তিনি বলেছেন- ১ সহীহ বুখারী- ১ : ৩৭৫, সহীহ মুসলিম-১ : ২৯৩। দ্রষ্টব্য : আবু সালামা একজন প্রখ্যাত তাবিঈ ছিলেন। তাঁর নাম আবদুল্লাহ, কেউ বলেছেন ইসমাঈল। পিতা সাহাবী আবদুর রাহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু। ২২ হিজরিতে মদীনা শরীফে আবু সালামা জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল মু'মিনীন আইশা ও উম্মে সালামা এবং উসমান ইবন আফফান, যায়িদ ইবন সাবিত, আবু আইউব আনসারী, উসামা ইবন যায়িদ রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। ৪৮- ৫৪ হিজরি পর্যন্ত তিনি মদীনা শরীফের কাযী বা বিচারপতি ছিলেন। ৯৪ হিজরিতে মদীনা শরীফে তিনি ইন্তিকাল করেন।
ً
ًًٍ
ًٍٰ
ًً
ً