ً
আট রাকাত তারাবীহ'র পক্ষে উপস্থাপিত দলিল পর্যালোচনা লামাযহাবী কথিত আহলে হাদীস চেμর দাবী তারাবীহ নামায আট রাকাত। এর অতিরিক্ত পড়া বিদআত ও গোমরাহী। তারা প্রচার করেন, আট রাকাত তারাবীহ'র হাদীস বুখারী শরীফে আছে। আমরা ইতোপূর্বে প্রমাণ করেছি, তাদের এ দাবী মনগড়া ও বিভ্রান্তিকর। এ পর্যায়ে আমরা তাদের দাবীর পক্ষে যে দলিল উপস্থাপন করেন তা পর্যালোচনা করে দেখবো। মূলতঃ আট রাকাত তারাবীহ'র দাবী নির্ভর করে একটি সহীহ হাদীসের ভুল ব্যাখ্যা আর কয়েকটি দাঈফ হাদীসের উপর। প্রথম দলিল:
অর্থাৎ তাবিঈ আবু সালামা ইবন আবদুর রাহমান আইশা রাদিয়াল্লাহু আনহার কাছে রামাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র (রাতের) নামায সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, রামাদান মাস এবং রামাদান ছাড়া অন্য মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (রাতে) এগারো রাকাতের বেশি আদায় করতেন না। চার রাকাত করে এমনভাবে আদায় করতেন
ًًٍ
ًٍٰ
ًً
ً