৪. হাম্বালী মাযহাব ইমাম ইবনু কুদামা আল মাকদিসী হাম্বালী (ওফাত : ৬২০ হিজরি) বলেন- ً واملختار عند ايب عبداالله رمحه االله فيها عرشون رعة وهذا قال اثلورى وأبو حنيفة واشافيع وقال ماك ستة وثلاثون অর্থাৎ ইমাম আবু আবদিল্লাহ (আহমাদ ইবন হাম্বাল) রাহিমাহুল্লাহ'র মতে তারাবীহ বিশ রাকাত। ইমাম সুফিয়ান সাওরি, ইমাম আবু হানীফা ও ইমাম শাফিঈ অনুরূপ বলেছেন। আর ইমাম মালিক'র মতে ছত্রিশ রাকাত।১ উপরোলিস্নখিত সংক্ষিপ্ত আলোচনায় পরিস্ফুটিত হলো যে, চার মাযহাবের মধ্যে তিন মাযহাবের সর্বসম্মত সিদ্ধান্ত হলো তারাবীহ নামায বিশ রাকাত। কেবল মালিকী মাযহাবে বিশ রাকাত এবং ছত্রিশ রাকাত দু'টি মত রয়েছে। যদিও মালিকী মাযহাবের অধিকাংশ ইমাম বিশ রাকাতের পক্ষে রয়েছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানীর অনুকরণে যারা আট রাকাতের বেশি তারাবীহ পড়া জঘন্য বিদআত এবং গোমরাহী বলেন, পক্ষান্তরে তারা দুনিয়ার সকল মুজতাহিদ ইমামকে বিদআতি এবং গোমরাহ বলতে চান। এটা তাদের অজ্ঞতা নাকি কোন নির্দিষ্ট কোন চেμর এজেণ্ডা বাস্তবায়নের জন্য করছেন আল্লাহই তা ভালো জানেন।
১ ইমাম ইবনু কুদামা- আল মুগনী ২ : ৬০৪। দ্রষ্টব্য : ইমাম ইবনু কুদামা রাহিমাহুল্ল াহ বিশ রাকাত তারাবীহ সম্পর্কিত আলোচনার শেষ পর্যায়ে বলেছেন- و هذا اك لإمجاع আর ইহা ইজমার সমতুল্য (আল মুগনী 2 : 604)|
ًًٍ
ًٍٰ
ًً
ً