ً
وذكر ابن القاسم عن ماكٍ انه اكن ستحسن ستاً
. وثلاثني رعةً واوتر ثلاث অর্থাৎ রামাদান মাসে তারাবীহ কত রাকাত আদায় করতে হবে তা নিয়ে উলামায়ে কিরামের মতভেদ আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ'র এক অভিমত এবং ইমাম আবু হানীফা, ইমাম শাফিঈ, ইমাম আহমাদ ও ইমাম দাউদ রাহিমাহুমুল্লাহ'র মতে বিত্র ব্যতীত কেবল তারাবীহ বিশ রাকাত। ইবনু কাসিম ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি ছত্রিশ রাকাত তারাবীহ ও তিন রাকাত বিত্র পছন্দ করতেন।১ ৩. শাফিঈ মাযহাব ইমাম মুহিউদ্দিন নববী শাফিঈ (ওফাত : ৬৭৬ হিজরি) বলেন- مذهبنا انها عرشون رعةً بعرش سليماتٍ غري اوتر وذٰك مخس تروحيات وارتوحية ارع رعات بسليمتني অর্থাৎ আমাদের মাযহাবের অভিমত হলো বিত্র ছাড়া দশ সালামে বিশ রাকাত তারাবীহ। আর উহা পাঁচ তারবীহায় হবে। এক তারবীহা হলো দুই সালামে চার রাকাত।২
১ ইমাম ইবনু রুশদ- বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাসিদ ১ : ৪৮৭। দ্রষ্টব্য : ইমাম ইবনু রুশদ মালিকী'র উলিস্নখিত বর্ণনায় তারাবীহ নামাযের রাকাত সংখ্যা সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ'র দু'টি মত পাওয়া যায়, একটি বিশ রাকাত এবং অন্যটি ছত্রিশ রাকাত। মালিকী মাযহাবের বেশিরভাগ অনুসারিগণের মধ্যে বিশ রাকাত তারাবীহ আদায়ের প্রচলন রয়েছে। উলেস্নখ্য যে, আট রাকাত তারাবীহ'র মাওকুফ হাদীস মুওয়াত্তায় বর্ণনা করা সত্ত্বেও ইমাম মালিক তারাবীহ নামায আট রাকাত পড়া হবে মর্মে কোন অভিমত পেশ করেননি। ২ ইমাম নববী- আল মাজমু শারহুল মুহাযযাব ৩ : ৫২৭।
ًً
ً