সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

তারাবীহ নামাযের রাকাত সম্পর্কে চার মাযহাবের অভিমত আবহমানকাল ধরে বিশ্বের মুসলমানগণ বিখ্যাত চার মাযহাব হানাফী, মালিকী, শাফিঈ ও হাম্বালী'র যে কোন একটির অনুসরণ করে আসছে। শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম কুরআন সুন্নাহ ভিত্তিক যথাযথ প্রতিপালনের জন্য চার মাযহাবের মুজতাহিদ ইমামগণের অনুসরণই বিধেয়। যদিও ইদানিংকালে বিভিন্ন চটকদার কথাবার্তা ও কুট যুক্তি উপস্থাপনের মাধ্যমে তরুণ সমাজের মনে মাযহাব অনুসরণে অনীহা সৃষ্টি করা হচ্ছে। যারা মাযহাব বিরোধী বিষোদগার ছড়ায় বাহ্যত: তারা সহীহ হাদীসের অনুসরণের দোহাই দিয়েই তা করে। অথচ গভীর অনুসন্ধান করলে দেখা যাবে মাযহাবের বিরোধিতা করা পক্ষান্তরে সুক্ষ্ণভাবে সুদূর প্রসারী ইসলাম বিরোধী ষড়যন্ত্রেরই অংশ। আহলে হাদীস নামে হোক কিংবা অন্য যে কোন নামেই হোক মাযহাব বিরোধীদের প্রথম কাজই হলো যুগ যুগ ধরে মীমাংসিত বিভিন্ন বিষয়ে সন্দেহ সংশয় সৃষ্টি করা। তারাবীহ নামাযের রাকাত সংখ্যাও এমনি একটি মীমাংসিত বিষয়, হাদীস এবং সাহাবায়ে কিরামের কর্ম পদ্ধতির আলোকে চার মাযহাবের অনুসরণীয় মুজতাহিদ ইমামগণ বিষয়টির ফয়সালা দিয়ে গেছেন বহু শতাব্দি আগে। অথচ সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখছি বিষয়টি নিয়ে অহেতুক তর্ক বিতর্ক ও বাক বিতণ্ডা সৃষ্টি করে সমাজে সাম্য ও শান্তি বিঘ্নিত করা হচ্ছে। চার মাযহাবের প্রামাণ্য সব কিতাবেই তারাবীহ নামের বিধি বিধান যেমন আছে ঠিক তেমনি এ নামায কত রাকাত আদায় করতে হবে সে সম্পর্কেও আলোচনা আছে। সব মাযহাবের কিতাবাদিতে তারাবীহ নামাযের রাকাত সংখ্যা বিষয়ক আলোচনা উদ্ধৃত করতে গেলে কয়েক'শ পৃষ্ঠা প্রয়োজন। তাই কলেবর চিন্তায় আমরা নিম্নে চার মাযহাবের একটি করে কিতাব থেকে মাত্র একটি করে উদ্ধৃতি পেশ করছি।

ً

ًًٍ

ًٍٰ

ًً

ً

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।