উপরোলিস্ন খিত সহীহ সনদে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম উম্মতকে নির্দেশ দিয়েছেন কোন বিষয়ে যখন মতানৈক্য দেখা দেবে তারা যেনো সে বিষয়ে নবীর সুন্নাত এবং খুলাফায়ে রাশিদীন'র সুন্নাত তথা কর্ম পদ্ধতি অনুসরণ করে। তারাবীহ নামাযের রাকাত সংখ্যা নিয়ে যে আপাত: মতানৈক্য চলছে, আমরা যদি ধরেও নেই যে, রাসূলুল্লাহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম থেকে বিশ রাকাত তারাবীহ প্রমাণিত নয়; তদুপরি খুলাফায়ে রাশিদীন'র তিনজন এবং অন্যান্য সাহাবী থেকে বিশ রাকাত তারাবীহ প্রমাণিত।১ সুতরাং খুলাফায়ে রাশিদীন'র তিনজন এবং অন্যান্য সাহাবীর অনুসরণে বিশ রাকাত তারাবীহ আদায় করা পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র নির্দেশ প্রতিপালনে সুন্নাতেরই অনুসরণ।
= হাদীসের অংশ বিশেষ। এ হাদীসের সনদ সম্পর্কে ইমাম তিরমিযী বলেন, حسن صحيح হাদীসটি হাসান সহীহ। শায়খ নাসিরুদ্দিন আলবানী বলেছেন, হাদীসটি সহীহ (সিলসিলাতুল আহাদিসি সাহীহা ২ ঃ ২১০। ১ এই পরিচ্ছেদে আলোচিত হয়েছে যে, সায়্যিদিনা উমার, সায়্যিদিনা উসমান এবং সায়্যিদিনা আলী রাদিয়াল্ল াহু আনহুম'র খিলাফতকালে (১৩ থেকে ৪০ হিজরি পর্যন্ত) সাহাবা-তাবিঈগণ বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন। হাফিয ইবনু তাইমিয়া এবং শায়খ মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব নজদীর গবেষণায়ও তা প্রমাণিত। কিন্তু শায়খ নাসিরুদ্দিন আলবানী (১৯১৪-১৯৯৯ ঈসায়ি) বলেছেন- م يبت ان أحداً من اصحابة صلاها عرشن অর্থাৎ এটা মোটেও প্রমাণিত নয় যে, কোন একজন সাহাবী বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন। (সালাতুত তারাবীহ, পৃষ্ঠা ৭৬)। সুতরাং পূর্ববর্তী সবার গবেষণার প্রতি অনাস্থা জানিয়ে কেউ যদি একমাত্র শায়খ আলবানীর গবেষণাকে অাঁকড়ে থাকতে চায় তবে সে যেনো কথিত আহলে হাদীস নামের আড়ালে নিজেকে সহীহ হাদীসের অনুসারী পরিচয় না দিয়ে শায়খ আলবানীর অনুসারী বলেই পরিচয় দেয়।
ً
ًًٍ
ًٍٰ
ًً
ً