সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

শায়খ মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব নজদী। আট রাকাত তারাবীহই সুন্নাত, এর বেশি বিদআত বলে মতামত পোষণকারি মধ্যপ্রাচ্যের কথিত সালাফী এবং ভারতীয় উপমহাদেশের কথিত আহলে হাদীস নামধারিদের কাছে এ দু'জন শায়খুল ইসলাম ইমাম ও মুজাদ্দিদ হিসেবে বরিত হয়ে আসছেন। এছাড়া আছেন মদীনা শরীফের সাবেক বিচারপতি শায়খ আতিয়া মুহাম্মাদ সালিম আল মাদানী, মিশরের ইখওয়ানী আলিম, মক্কা শরীফের উম্মুল কুরা ইউনিভার্সিটির হাদীস বিভাগের দীর্ঘ দিনের শিক্ষক, কিং ফয়সাল এওয়ার্ড প্রাপ্ত বহুগ্রন্থ প্রণেতা সায়্যিদ সাবিক (তাঁর কিতাব ফিকহুসসুন্নাহ বহু আগে বাংলা অনুবাদ হয়েছে), উম্মুল কুরা ইউনিভার্সিটির তাফসীর বিভাগের দীর্ঘ দিনের শিক্ষক, বহুগ্রন্থ প্রণেতা সিরিয়ার শায়খ মুহাম্মাদ আলী সাবুনী প্রমুখ। সুতরাং খুলাফায়ে রাশিদীনের তিনজন বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন এবং এ মর্মে নির্দেশনাও দিয়েছেন। এবার আমরা দেখবো খুলাফায়ে রাশিদীন'র কাজ সম্পর্কে শরীয়তের মূল্যায়ণ কী। রাসূলুল্লাহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম অনাগতকালের উম্মতের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন-

অর্থাৎ তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে (বিভিন্ন বিষয়ে) বহু মতানৈক্য দেখতে পাবে। (সে সময়ে) তোমাদের অবশ্য করণীয় হলো আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদীন'র সুন্নাত অাঁকড়ে থাকা। তোমরা দৃঢ়ভাবে তা অাঁকড়ে ধরবে।১ ১ ইমাম তিরমিযী- আল জামি' ২:৮১, ইমাম ইবনু মাজাহ-আসসুনান পৃষ্ঠা ৮, ইমাম হাকীম-আল মুসতাদরাক (১ঃ১৭৪)। শায়খ আলবানী-সিলসিলাতুল আহাদিসিস্‌ সাহীহা ২:২৯০। দ্রষ্টব্য : উলিস্ন খিত হাদীসটি সায়্যিদিনা ইরবাদ ইবন সারিয়া রাদিয়াল্ল াহু বর্ণিত দীর্ঘ =

ً

ًًٍ

ًٍٰ

ًً

ً

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।