সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

খুলাফায়ে রাশিদীনের আমল ও রাসূলুল্লাহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়া সাল্ল ামের নির্দেশনা ইতোপূর্বে আলোচিত হয়েছে যে, প্রথম খলিফা সায়্যিদিনা আবু বাকর সিদ্দীক রাদিয়াল্ল াহু আনহুর সময়ে সাহাবায়ে কিরাম নিজেদের ঘরে এবং মসজিদে একাকী তারাবীহ নামায আদায় করেছেন। আবার কখনও মসজিদে বিচ্ছিন্নভাবে ছোট ছোট জামাতও করেছেন। সায়্যিদিনা উমার ফারূক রাদিয়াল্ল াহু আনহু খলিফা মনোনীত হবার পর প্রথম বছর মসজিদে নববীতে পূর্বের ন্যায় একাকী এবং পৃথক পৃথক জামাতে তারাবীহ নামায হয়েছে। বুখারী শরীফে বর্ণিত একটি হাদীস দ্বারা স্পষ্ট জানা যায় যে, সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহ আনহু নিয়মিত একই ইমামের পেছনে তারাবীহ নামায আদায়ের প্রচলন করেন। সে সময়ে মসজিদে নববীতে কত রাকাত তারাবীহ নামায হতো এ সম্পর্কে কয়েক ধরণের বর্ণনা পাওয়া যায়।১

১. ইমাম মালিক রাহিমাহুল্ল াহ স্বীয় আল মুওয়াত্তা কিতাবে (প্রথম খণ্ড, কিয়ামে রামাদান অধ্যায়) সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালে সাহাবা-তাবিঈগণ বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন মর্মে রিওয়ায়াত ঊলেস্নখ করেছেন। পাশাপাশি কিছু রিওয়ায়াত এমনও ঊলেস্নখ করেছেন, যেগুলো দ্বারা প্রমাণিত হয় সেসময় তারাবীহ আট রাকাত আদায় করা হয়েছে। পরবর্তীতে ইমাম মালিক রাহিমাহুল্ল াহ'র মুওয়াত্তার বরাতে আট রাকাত তারাবীহ'র বর্ণনাসমূহ অন্যান্য কিতাবে সংকলিত হয়েছে। আট রাকাত তারাবীহ'র বর্ণনাসমূহ গ্রহণযোগ্য নয় মর্মে আলোচনা করতে গিয়ে ইমাম মোল্ল া আলী কারী এর অনেকগুলো কারণ ঊলেস্নখ করেছেন। প্রথমেই তিনি বলেছেন - قال ابن عبد ارب : هذه ارواية وهم، واذلي صح انهم اكنوا يقوون ىلع عهد عمر بعرشن رعةً )رقاة املفاتيح اجلزء اثلالث صحفة 342 অর্থাৎ ইমাম ইবনু আবদিল বার মালিকী (৩৬৮-৪৬৪ হিজরি) বলেছেন, এই বর্ণনা (মূলত:) বর্ণনাকারির ধারণামাত্র। কেননা বিশুদ্ধ বর্ণনায় রয়েছে উমার রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালে তাঁরা বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন। (মিরকাতুল মাফাতীহ খণ্ড ৩ পৃষ্ঠা ৩৪২)। =

ً

ًًٍ

ًٍٰ

ًً

ً

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।