অর্থাৎ আতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি লোকদের এমন অবস্থায় পেয়েছি যে, তাঁরা বিত্রসহ তেইশ রাকাত (তারাবীহ) আদায় করতেন।১
= আবদুর রাহমান ইবন আউফ রাদিয়াল্ল াহু আনহুম প্রমুখ সাহাবীর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। তাবিঈগণের মধ্যে আতা ইবন আবি রাবাহ, আমর ইবন দীনার এবং তবেতাবিঈগণের মধ্যে নাফি' ইবন উমার, লাইস ইবন সা'দ প্রমুখ বরেণ্য ইমামগণ তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। হাদীস বর্ণনার ক্ষেত্রে সর্বসম্মতিμমে তিনি ছিকাহ ছিলেন। ১১৭ হিজরিতে মক্কা শরীফে তিনি ইন্তিকাল করেন। ১ ইমাম ইবনু আবি শাইবাহ- আল মুসান্নাফ ২ : ১৬৩, ইমাম ইবনু হাজার আসকালানী- ফাতহুল বারী ৪ : ২৯৮, আল্লামা নাইমাওয়ি- আছারুসসুনান পৃষ্ঠা ২৯১, শায়খ সাহরানপুরী- বাযলুল মাজহুদ ৭ : ১৬০, মুফতি সায়্যিদ আমীমুল ইহসান- ফিকহুসসুনান ওয়াল আছার পৃষ্ঠা ২৮৫, শায়খুল হাদীস যাকারিয়্যা- আওজাযুল মাসালিক-২ : ৫৩২, শায়খ ড. মুহাম্মাদ তাহিরুল কাদিরী- আল মিনহাজুসসাওয়ি পৃষ্ঠা ৩২৬। আল্ল ামা নাইমাওয়ি, মুফতি সায়্যিদ আমীমুল ইহসান প্রমুখ বলেছেন- إسناده حسن এই হাদীসের সনদ হাসান। দ্রষ্টব্য : প্রখ্যাত তাবিঈ আতা ইবন আবি রাবাহ আসলাম ইবন সাফওয়ান ২৭ হিজরিতে ইয়ামনে জন্মগ্রহণ করেন। কৈশোরে তিনি পরিবারের সাথে মক্কায় চলে আসেন। তাঁর সময়ে তিনি মক্কার সবচেয়ে মর্যাদাশালী আলিম হিসেবে গণ্য হতেন। তিনি নিজে বলেন-
সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র দুইশত জন সাহাবীর সাক্ষাত পেয়েছি। (সিয়ারু আ'লামিন নুবালা ৫ : ৮১)। =