সালাতুত তারাবীহ
/ 60
📝 Text 📖 PDF

অর্থাৎ নাফি' ইবন উমার থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু আবু মুলাইকা রামাদান মাসে আমাদেরকে বিশ রাকাত (তারাবীহ) পড়াতেন।১

= খুলাফায়ে রাশিদীনসহ বিপুল সংখ্যক সাহাবীর কাছ থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন। হাদীস বর্ণনার ক্ষেত্রে সর্বসম্মতিμমে ছিকাহ বা বিশ্বস্ত ছিলেন। ৮০ হিজরিতে তিনি কুফায় ইন্তিকাল করেন। কোন কোন বর্ণনা মতে ইন্তিকালের সময় তাঁর বয়স ছিলো ১৩০ বছর। ১ ইমাম ইবনু আবি শাইবাহ- আল মুসান্নাফ ২ : ১২৩, ইমাম বাগাওয়ি- শারহুসসুন্নাহ ৪ : ১২২, আল্ল ামা নাইমাওয়ি- আছারুসসুনান পৃষ্ঠা ২৯৬, শায়খুল হাদীস যাকারিয়া- আওজাযুল মাসালিক ২ : ৫৩৬, মুফতি সায়্যিদ আমীমুল ইহসান- ফিকহুসসুনান ওয়াল আছার পৃষ্ঠা ২৮৫, শায়খ ড. মুহাম্মাদ তাহিরুল কাদিরী- আল মিনহাজুসসাওয়ি পৃষ্ঠা ৩২৫। আল্লামা নাইমাওয়ি, মুফতি সায়্যিদ আমীমুল ইহসান প্রমুখের তাহকীক মতে এই হাদীসের সনদ صحيح বা বিশুদ্ধ । দ্রষ্টব্য : নাফি' : নাফি' ইবন উমার ইবন আবদুল্ল াহ ইবন জামিল ইবন আমির। মক্কাবাসি একজন বিশিষ্ট তবেতাবিঈ ছিলেন। হাদীসে তাঁর উস্তাদের মধ্যে রয়েছেন ইবনু আবি মুলাইকাহ, উমাইয়্যা ইবন সাফওয়ান আল জামুহি, বিশর ইবন আসিম আসসাকাফি, আমর ইবন দীনার প্রমুখ তাবিঈ ইমামগণ। তাঁর ছাত্রগণের মধ্যে রয়েছেন আবদুল্লাহ ইবন মুবারক, ইয়াহইয়া আল কাত্তান, ওয়াকি ইবনুল জাররাহ, ইয়াযিদ ইবন হারূন প্রমুখ হাদীসের বরেণ্য ইমাম। ইমাম বুখারী, ইমাম ইবনু মাঈন, ইমাম নাসাঈ প্রমুখ বলেছেন, হাদীস বর্ণনার ক্ষেত্রে নাফি' ইবন উমার ইবন আবদুল্লাহ ছিকাহ বা বিশ্বস্ত ছিলেন। ১৬৯ হিজরিতে মক্কায় তিনি ইন্তিকাল করেন। ইবনু আবি মুলাইকাহ : বিশিষ্ট তাবিঈ ইবনু আবি মুলাইকাহ'র নাম আবদুল্লাহ ইবন উবাইদুল্লাহ তামিমী। সায়্যিদিনা উসমান রাদিয়াল্ল াহু আনহু'র খিলাফতের শেষ দিকে মদীনা শরীফে জন্মগ্রহণ করেন। তিনি ত্রিশজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। তন্মধ্যে উম্মুল মু'মিনীন আইশা সিদ্দিকা, আসমা বিনতে আবু বাকর, আবদুল্লাহ ইবন আব্বাস, আবদুল্লাহ ইবন উমার, আবদুল্লাহ ইবন যুবায়ির, আবদুল্লাহ ইবন জা'ফার, =

— Page 26 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.