অর্থাৎ আবুল হাসনা থেকে বর্ণিত আছে যে, আলী ইবন আবু তালিব রাদিয়াল্ল াহু আনহু এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যেনো লোকদের পাঁচ তারবীহায় বিশ রাকাত (তারাবীহ) পড়ান।১
অর্থাৎ আবু খাসিব থেকে বর্ণিত। তিনি বলেন, রামাদানে সুওয়ায়িদ ইবন গাফালাহ আমাদের ইমামতি করতেন। তিনি পাঁচ তারবীহায় বিশ রাকাত (তারাবীহ) পড়াতেন।২
১ ইমাম ইবনু আবি শাইবাহ-আল মুসান্নাফ ২ : ১৬৩, ইমাম বাইহাকী-আসসুনানুল কুবরা ২ : ৪৯৬, ইমাম ইবনু আবদিল বার- আততামহীদ ৮ : ১১৫, ইমাম ইবনু কুদামা- আল মুগনী- ১ : ৪৫৬, ইমাম আজুরি-কিতাবুশশরীয়াহ ৩ : ১৭৮১, শায়খ মুবারকপুরী- তুহফাতুল আহওয়াযি ৩ : ৫২৭, শায়খ ড. আসআদ সাগিরজি- আল ফিকহুল হানাফী ওয়া আদিল াতুহু ১ : ২৪৪, শায়খ ড. মুহাম্মাদ তাহিরুল কাদিরী- আল মিনহাজুসসাওয়ি পৃষ্ঠা ৩২৪। এই হাদীসের সনদ ضعيف বা দুর্বল। ২ ইমাম বাইহাকী - আসসুনানুল কুবরা ২ : ৪৪৬, ইমাম বুখারী- আল কুনা-১ : ২৮, ইমাম বাগাওয়ি- শারহুসসুন্নাহ ৪ : ১২২, আল্ল ামা নাইমাওয়ি- আছারুসসুনান পৃষ্ঠা ২৯১, শায়খ ড. মুহাম্মাদ তাহিরুল কাদিরী- আল মিনহাজুসসাওয়ি পৃষ্ঠা ৩২২। আল্ল ামা নাইমাওয়ি এবং মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুমাল্ল াহ এই হাদীসের সনদ حسن বলেছেন। দ্রষ্টব্য : সুওয়ায়িদ ইবন গাফালাহ রাহিমাহুল্ল াহ প্রথম স্তরের একজন তাবিঈ ছিলেন। রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র যুগেই তিনি ইসলাম গ্রহণ করেন। কিন্তু নবীজির সাথে তাঁর সাক্ষাৎ হয়নি। ইমাম ইবনু হাজার আসকালানী, ইমাম যাহাবী প্রমুখের বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র দাফনের অল্প সময় পরে সুওয়ায়িদ ইবন গাফালাহ মদীনায় পৌঁছান। =