সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ আবু আবদির রাহমান সুলামি থেকে বর্ণিত। তিনি আলী রাদিয়াল্ল াহু আনহু থেকে বর্ণনা করেছেন। রামাদান মাসে আলী রাদিয়াল্ল াহু আনহু কারীগণকে ডেকে পাঠালেন; তন্মধ্যে এক ব্যক্তিকে নির্দেশ দিলেন তিনি যেনো লোকদের বিশ রাকাত (তারাবীহ) পড়ান। আর আলী রাদিয়াল্ল াহু আনহু স্বয়ং বিত্‌র নামাযে ইমামতি করতেন। অনুরূপ বর্ণনা আলী রাদিয়াল্ল াহু আনহু থেকে ভিন্ন সূত্রেও বর্ণিত আছে।১

১ ইমাম বাইহাকী-আসসুনানুল কুবরা ২ : ৪৯৬, ইমাম ইবনু আবদিল বার-আল ইসতিযকার ৫ : ৫৫৬, শায়খ মুবারকপুরী- তুহফাতুল আহওয়াযি ৩ : ৫২৮, শায়খ ড. আসআদ সাগিরজি- আল ফিকহুল হানাফী ওয়া আদিল াতুহু ১ : ২৪৪, শায়খ ড. মুহাম্মাদ তাহিরুল কাদিরী- আল মিনহাজুসসাওয়ি, পৃষ্ঠা ৩২৩। উলিস্ন খিত হাদীসের সনদে একজন বর্ণনাকারি হাম্মাদ ইবন শুয়াইব ضعيف বা দুর্বল ছিলেন। দ্রষ্টব্য : আবু আবদির রাহমান সুলামি'র নাম আবদুল্ল াহ। তিনি প্রথম স্তরের তাবিঈ ছিলেন। তাঁর পিতা সাহাবী হযরত হাবীব ইবন রাবিআ রাদিয়াল্ল াহু আনহু। আবু আবদির রাহমান আবদুল্ল াহ ইবন হাবীব ইবন রাবিআ রাদিয়াল্ল াহু আনহু সায়্যিদিনা উমার, সায়্যিদিনা আলী, সায়্যিদিনা আবু মুসা আশআরি, সায়্যিদিনা হুযাইফা আল ইয়ামান, সায়্যিদিনা সা'দ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্ল াহু আনহুম প্রমুখ সাহাবীর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। একজন ছিকাহ বা বিশ্বস্ত হাদীস বর্ণনাকারি হিসেবে তাঁর খ্যাতি ছিলো। ৭৪ হিজরিতে কুফায় তিনি ইন্তিকাল করেন।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।