অর্থাৎ ইয়াযিদ ইবন রুমান থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্ল াহু আনহু'র খিলাফতকালে লোকেরা কিয়ামে রামাদান তথা তারাবীহ নামায তেইশ রাকাত (বিশ রাকাত তারাবীহ ও তিন রাকাত বিত্র) আদায় করতেন।১
= খুলাসা ও আল মাজমু), ইমাম যাইলাঈ (নাসবুর রায়া), ইমাম সুবকী (শারহুল মিনহাজ), ইমাম আইনি (উমদাতুল কারী), ইমাম সুয়ূতি (আল মাসাবীহ ফী সালাতিত তারাবীহ), ইমাম মোল্লা আলী কারী (শারহে মুওয়াত্তা), ইমাম নাইমাওয়ি (আছারুসসুনান) প্রমূখ এই হাদীসটিকে সহীহ বলেছেন। উলেস্নখ্য যে, প্রবীণদের মধ্যে এই হাদীসটিকে اعرضة الاحوذي নামক কিতাবে প্রথম দাঈফ বা দুর্বল বলেছেন ইবনুল আরাবী আল ইশবিলী (৪৬৮-৫৪৩ হিজরি)। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের নামধারি আহলে হাদীস তথা মাযহাব অমান্যকারিদের অন্যতম পুরোধা আলিম আবদুর রাহমান মুবারকপুরী (ওফাত ১৩৫৩ হিজরি) حتفة الاحوذي কিতাবে এ হাদীসকে দাঈফ বলেছেন। উলিস্ন খিত দু'জনের অনুকরণে শায়খ নাসিরুদ্দিন আলবানী (১৯১৪-১৯৯৯ ঈ ) صلاة ارتاوح নামক কিতাবে এ হাদীসকে দাঈফ বলেছেন। শুধু তাই নয়, শায়খ আলবানী আট রাকাতের বেশি তারাবীহ নামায পড়াকে জঘন্য বিদআত প্রমাণের ব্যর্থ চেষ্টা করেছেন। তারাবীহ নামায সম্পর্কে শায়খ আলবানী'র এই অবস্থান স্পষ্টতই সুন্নাহ বিরোধী। এ কারণেই পৃথিবীর বিভিন্ন দেশের উলামায়ে কিরাম সালাতুত তারাবীহ নামক কিতাবের মাধ্যমে শায়খ আলবানীর ছড়ানো বিভ্রান্তির জবাবে বিভিন্ন কিতাব প্রণয়ন করেছেন। স্বয়ং সউদি উলামার মধ্যে শায়খ প্রফেসর ড. ইবরাহীম ইবন মুহাম্মাদ আসসাবিহী عدد رعات ارتاوح নামক কিতাবে আলবানীর সংক্ষিপ্ত জবাব দিয়েছেন (পৃষ্ঠা ৪৮-৫৫)। মাকতাবা মালিক ফাহাদ আল ওয়াতানিয়্যা'র অনুমোদনμমে ১৪৩৬ হিজরিতে রিয়াদ থেকে এ কিতাবের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় ফতোওয়া বিভাগের (দারুল ইফতা) অন্যতম গবেষক শায়খ ইসমাঈল ইবন মুহাম্মাদ আল আনসারী تصحيح حديث ارتاوح عرشن رعة وارد ىلع الابلاين يف تضعيفه নামক ১২৫ পৃষ্ঠার কিতাবে তারাবীহ নামাযের রাকাত সংখ্যা নিয়ে শায়খ আলবানীর বিভ্রান্তির বিস্তারিত জবাব দিয়েছেন। ১৪০৮ হিজরি মুতাবেক ১৯৮৮ খ্রিস্টাব্দে রিয়াদের মাকতাবা ইমাম শাফিঈ নামক প্রকাশনী থেকে এ কিতাবের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। ১ ইমাম মালিক-আল মুওয়াত্তা ১ : ১১৫, ইমাম বাইহাকী- আসসুনানুল কুবরা ২ : ৪৯৬, শুআবুল ঈমান ৩ : ১৭৭, ইমাম ফিরইয়াবি- কিতাবুসসিয়াম, পৃষ্ঠা ১৩২, ইমাম আসকালানী- ফাতহুল বারী ৪ : ২৫৩, আদদিরায়া ফী তাখরিজী =