মর্মে বর্ণনা পাওয়া যায়। তবে তাতেও রাকাত সংখ্যা উলেস্নখ পাওয়া যায় না। সায়্যিদিনা উমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের দ্বিতীয় রামাদান তথা ১৪ হিজরির রামাদান মাসে তিনি প্রখ্যাত সাহাবী উবাই ইবন কা'ব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম মনোনীত করে মসজিদে নববীতে একই জামাতে তারাবীহ নামায আদায়ের প্রচলন করেন। হযরত উবাই ইবন কা'ব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সাহাবায়ে কিরাম বিশ রাকাত তারাবীহ নামায আদায় করতেন। যেমন-
অর্থাৎ হযরত সায়িব ইবন ইয়াযিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু'র যুগে সাহাবীগণ বিশ রাকাত তারাবীহ আদায় করতেন।১
১ বাইহাকী- আসসুনানুল কুবরা ২ : ৬৯৯, আইনি- আল বেনায়া শারহুল হিদায়া ২ : ৫৫০, উমদাতুল কারী ৭ : ২৫৯, যাইলাঈ-নাসবুর রায়া তাখরিজি আহাদীসিল হিদায়া ৩ : ১৪৯, সুয়ূতি-আল মাসাবীহ ফী সালাতিত তারাবীহ, পৃষ্ঠা ৩০, সায়্যিদ আমীমুল ইহসান- ফিকহুসসুনান ওয়াল আছার, পৃষ্ঠা ২৮৫, সায়্যিদ ইউসুফ বান্নৌরী- মা'রিফুসসুনান ৫ : ৫৫৭, ইসমাঈল আনসারী- তাসহীহু হাদীসি সালাতিত তারাবীহ ইশরীনা রাকআতান, পৃষ্ঠা ৭, প্রফেসর ড. ইবরাহীম ইবন মুহাম্মাদ-আদাদু রাকাআতিত তারাবীহ, পৃষ্ঠা ৪৯। দ্রষ্টব্য : বিখ্যাত তাবিঈ ইয়াযিদ ইবন আবদুল্লাহ ইবন খুসাইফা রাহিমাহুল্লাহ সূত্রে সাহাবী হযরত সায়িব ইবন ইয়াযিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সাহাবায়ে কিরাম সায়্যিদিনা উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তারাবীহ নামায বিশ রাকাত আদায় করেছেন মর্মে উলিস্নখিত মাওকুফ হাদীসটি সহীহ। ইমাম নববী (আল =