সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

উপরোলিস্নখিত দু'টি হাদীসের ভাষ্য মতে স্পষ্ট বুঝা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ রাকাত তারাবীহ নামায আদায় করেছেন। কিন্তু সনদগত দুর্বলতার কারণে এ দুই হাদীস দলীল হিসেবে মজবুত নয়। তারাবীহ নামায বিশ রাকাত

পূর্বেই উলেস্নখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই কিংবা তিন রাত জামাতের সাথে তারাবীহ নামায আদায় করেছেন তাতে রাকাত সংখ্যা সহীহ সনদে প্রমাণিত নয়। সায়্যিদিনা আবু বাকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের দুই বছর মসজিদে নববীতে সাহাবীগণ একা একা এবং ছোট ছোট কয়েক জামাতে তারাবীহ নামায আদায় করেছেন

অর্থাৎ তিনি (রাসূল সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম) দুই রাত লোকদের বিশ রাকাত তারাবীহ পড়িয়েছেন। তৃতীয় রাতে লোকেরা মসজিদে জড়ো হলো কিন্তু তিনি এলেন না। পরে না আসার কারণ জানিয়ে বললেন, আমি আশংকা করি তারাবীহ তোমাদের জন্য ফরয করে দেয়া হতে পারে। তখন তোমরা তা আদায়ে অক্ষম হয়ে পড়বে। [তালখীসুল হাবীর খণ্ড ২ পৃষ্ঠা ৪৫ ] রাসূলুল্ল াহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন মর্মে হযরত আবদুল্ল াহ ইবন আব্বাস ও হযরত জাবির রাদিয়াল্ল াহু আনহুমা সূত্রে উলিস্ন খিত বর্ণনা দু'টি সনদের দিক থেকে দুর্বল হলেও ইমাম ইবনু হাজার আসকালানীর মতো ইলমে হাদীসের বিদগ্ধ পণ্ডিত কর্তৃক বর্ণিত এ হাদীস নিঃসন্দেহে পূর্বের দু'টি বর্ণনার সাহায্যকারি বা পরিপূরক। এছাড়া সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহুর সময়কাল থেকে উম্মাতের নিরবিচ্ছন্ন আমল হলো তারাবীহ নামায বিশ রাকাত। তাই সনদে দুর্বলতা থাকা সত্ত্বেও উসূলে হাদীসের পরিভাষায় উলিস্নখিত হাদীস متلىق بالقبول বা গ্রহণীয় পর্যায়ে পৌঁছায়।

=

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।