সালাতুত তারাবীহ
/ 60
📝 Text 📖 PDF

তবে সনদ বিচারে দুর্বল হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন মর্মে কয়েকটি বর্ণনা পাওয়া যায়। যেমন-

অর্থাৎ আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসে বিত্‌র ব্যতিত (শুধু তারাবীহ) বিশ রাকাত আদায় করতেন।১ = যে, তা ফরয করে দেয়া হতে পারে এবং তাদের (উম্মতের ) জন্য তা আদায় করা অসম্ভব হয়ে যাবে। কেউ কেউ সে নামাযের সংখ্যা নির্ধারক কিছু হাদীস পেশ করে থাকেন। তবে সেগুলো দলীল হিসেবে পেশ করার উপযোগী নয়। (আল মাসাবীহ ফী সালাতিত তারাবীহ, পৃষ্ঠা ১৫, দারুল কাবাস, আম্মান ১৯৮৬ ঈ.) ১ ইবনু আবি শাইবাহ- আল মুসান্নাফ ২ : ৩৯৪, হাইছামী- মাজমাউয যাওয়াইদ ৩ : ১৭২, ইবনু হাজার আসকালানী- আল মাতালিবুল আ'লিয়া ১ : ১৪৬, আল্লামা উসমানী- ই'লাউসসুনান ৭ : ৮২-৮৩, শায়খ বান্নৌরী- মা'রিফুসসুনান ৫ : ৫৪৬। দ্রষ্টব্য : আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত উলিস্নখিত হাদীসের একজন বর্ণনাকারি ইবরাহীম ইবন উসমান আবু শাইবাহ আবাসি আল কূফি। (ইমাম ইবনু আবি শাইবাহ'র দাদা)। ইমাম যাহাবী বলেন, ইমাম শু'বা তাঁকে মিথ্যাবাদী বলেছেন। ইবনু মাঈন বলেছেন- তিনি বিশ্বস্ত নয়। আহমাদ ইবন হাম্বাল তাঁকে দাঈফ বা দুর্বল বলেছেন। (মীযানুল ই'তিদাল ফী নাকদির রিজাল ১ : ৭৪)। ইমাম সুয়ূতি রাহিমাহুল্লাহ উলিস্নখিত হাদীস সম্পর্কে বলেন- هذا احلديث ضعيف جداً لا تقوم به حجة অর্থাৎ এই হাদীসটি বেশি দুর্বল। ইহা দ্বারা দলীল প্রতিষ্ঠিত হয় না। (আল মাসাবীহ ফী সালাতিত তারাবীহ, পৃষ্ঠা ১৭)। আল্লামা সায়্যিদ ইউসুফ বান্নৌরী (১৯০৮-১৯৭৭) উলিস্নখিত হাদীস সম্পর্কে বলেন- وان اكن ضعيفاً ولن يؤ يد روايته تعال ألامة من عهد الفاروق ومن بعده অর্থাৎ (এই হাদীসের একজন বর্ণনাকারি ইবরাহীম ইবন উসমান) যদিও দাঈফ বা দুর্বল। কিন্তু উমার ফারূক রাদিয়াল্লাহুর সময় থেকে শুরু পরবর্তীকালে উম্মতের =

— Page 18 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.