উলিস্নখিত হাদীস ছাড়া আরোও কিছু বর্ণনা দ্বারা স্পষ্ট জানা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই অথবা তিন রাত সাহাবায়ে কিরামকে নিয়ে জামাতের সাথে তারাবীহ নামায আদায় করেছেন। হাদীসের ভাষ্য দ্বারা তারাবীহ জামাতের গুরুত্ব ও সৌন্দর্য্য সম্পর্কেও ধারণা পাওয়া যায়। চতুর্থ রাতে জামাতে তারাবীহ আদায়ের জন্য মসজিদ ভর্তি সাহাবী অধির আগ্রহে অপেক্ষা করলেন। কিন্তু নবীজি ফজরের পূর্ব পর্যন্ত মসজিদে এলেন না। ফজর পরে বললেন, তোমাদের এই আগ্রহ এবং অপেক্ষা আমার কাছে গোপন ছিলো না। কিন্তু আমি কেবল একারণেই আসিনি, তোমাদের এই একাগ্রতা এবং স্বাচ্ছন্দ উপস্থিতির কারণে হয়তো আল্লাহপাক জামাতের সাথে তারাবীহ আদায় করা ফরয করে দিতে পারেন। তখন ইহা তোমাদের জন্যে কষ্টের কারণ হয়ে যাবে। এতে স্পষ্ট বুঝা যায় যে, যদি ফরয হবার আশংকা না থাকতো তবে নবীজি নিয়মিত তারাবীহ নামায জামাতের সাথে আদায় করতেন। তারাবীহ নামাযের রাকাত সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই অথবা তিন রাত সাহাবাদের নিয়ে জামাতের সাথে তারাবীহ নামায আদায় করেছেন তা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। কিন্তু সেই দুই কিংবা তিন রাতে তিনি কত রাকাত আদায় করেছেন তা সহীহ সনদে বর্ণিত কোন হাদীস দ্বারা প্রমাণিত নয়।১ ১ ইমাম জালালুদ্দীন সুয়ূতি (৮৪৯-৯১১ হিজরি) রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদায়কৃত তারাবীহ নামায সম্পর্কিত আলোচনায় বলেন- ونما صىل يلايل صلاةً م يذكر عددها، ثم تاخر يف اليلة ارابعة خشية ان تفرض عليهم فيعجزوا عنها، وقد تمسك بعض من اثبت ذك حبديث ورد فيه لا يصلح الاحتجاج به অর্থাৎ কয়েক রাত তিনি (জামাতের সাথে তারাবীহ) নামায আদায় করেছেন, তবে কোন রাকাত সংখ্যা উলেস্নখ নেই। চতুর্থ রাতে জামাতে অংশ নেননি এই আশংকায় =
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।