অর্থাৎ একদা (রামাদান মাসে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে মসজিদে এসে নামায আদায় করলেন, লোকেরাও তাঁর সাথে নামায আদায় করলো। সকাল হলে লোকেরা এ নিয়ে আলোচনা করতে শুরু করলো। পরের রাতে (তারাবীহ) নামাযে লোক সমাগম বেশি হলো। তৃতীয় রাতে লোক সমাগম আরোও বেশি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে সবাইকে নিয়ে নামায আদায় করলেন। চতুর্থ রাতে লোক সমাগম এতো বেশি হলো যে, মসজিদে স্থান সংকুলান হলো না। কিন্তু ফজর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলেন না। ফজরের সময় মসজিদে এসে সবাইকে নিয়ে ফজরের নামায আদায় করে সবার উদ্দেশ্যে বললেন, গতরাতে তোমাদের অবস্থা আমার কাছে গোপন ছিলো না। কিন্তু আমি আশংকা করি যে, এভাবে তারাবীহ নামায জামাতে আদায় করতে থাকলে তোমাদের জন্য তা ফরজ করে দেয়া হতে পারে। তখন তোমরা তা আদায় করতে অক্ষম হয়ে পড়বে।১ ১. সহীহ বুখারী ১:২৯৩ দ্রষ্টব্য : হযরত আইশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এই হাদীস সহীহ বুখারী ছাড়াও সহীহ মুসলিম এবং সুনানে আরবাসহ অন্যান্য কিতাবে আছে।
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।