তথা তারাবীহ সুন্নাত করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমান ও সাওয়াব লাভের আশায় রামাদান মাসে দিনে রোযা রাখবে আর রাতে তারাবীহ নামায আদায় করবে সে তার গোনাহ থেকে এমনভাবে মুক্তি লাভ করবে যেমন তার মা তাকে জন্ম দিয়ে ছিলেন।১ রামাদান মাসে কিয়ামুল লাইল বা তারাবীহ নামাযের ফযীলত ও গুরুত্ব সম্পর্কে আরো বহু সহীহ হাদীস রয়েছে। এসকল হাদীসের ভাষ্য এবং ব্যাখ্যা দ্বারা তারাবীহ নামাযের অপরিসীম গুরুত্ব ও ফযীলত ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সুতরাং রামাদানের পূর্ণাঙ্গ বারাকাত ও নিয়ামত পেতে হলে দিনের বেলা একাগ্রতার সাথে রোযা রাখা এবং রাতের বেলা গুরুত্বের সাথে তারাবীহ নামায আদায়ের পাশাপাশি কুরআন শরীফ তিলাওয়াত ও অন্যান্য নফল ইবাদাতের প্রতি মনযোগী হতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জামাতের সাথে তারাবীহ নামায আদায় করেছেন দ্বিতীয় খলীফা উমার রাদিয়াল্লাহু আনহু তারাবীহ নামাযের জন্য একই ইমামের পেছনে লোকদের একত্রিত করেছিলেন। এরই প্রেক্ষিতে কেউ কেউ মনে করে থাকেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবীহ নামায আদায় করেননি, বরং উমারই তা চালু করেছেন। কিন্তু এ ধারণা সঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবীহ আদায় করেছেন মর্মে সহীহ সনদে হাদীস বর্ণিত আছে। যেমন-
১. সুনান ইবনু মাজাহ পৃষ্ঠা ১৯৮, সুনান নাসাঈ ১:৩৬১